২৪ জুন ২০২৬, বুধবার, ২২:১৩

শিরোনাম
জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে শুরু প্রস্তুতি পেনশনের ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭ জুনে এ পর্যন্ত দেশে রেমিট্যান্স এল ২২৩ কোটি ডলার ৪ কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার অনুমোদন স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

হরমুজে আটকে ১১ হাজার নাবিক, উদ্ধার মিশনে আইএমও

হরমুজে আটকে ১১ হাজার নাবিক, উদ্ধার মিশনে আইএমও

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ২০:১১

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের জেরে হরমুজ প্রণালিসহ উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া ১১ হাজারের বেশি নাবিককে সরিয়ে নিতে বড় পরিসরের উদ্ধার অভিযান চালানোর উদ্যোগ নিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)।

বুধবার (২৪ জুন) সংস্থাটির মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ জানান, ইরান, ওমান, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য উপকূলীয় দেশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হবে। নাবিকদের নিরাপদে সরিয়ে নিতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তাও পাওয়া গেছে বলে তিনি জানান।

আইএমওর পরিকল্পনা অনুযায়ী, হরমুজ প্রণালিতে অস্থায়ী দুটি নৌপথ ব্যবহার করা হতে পারে। সংশ্লিষ্ট জাহাজগুলোর সঙ্গে পৃথকভাবে যোগাযোগ করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। এছাড়া অঞ্চল ত্যাগকারী জাহাজগুলোর সংখ্যা নিয়ে প্রতিদিন প্রতিবেদন প্রকাশ করবে সংস্থাটি।

এদিকে, আন্তর্জাতিক নৌচলাচল নির্বিঘ্ন রাখতে আইএমওর সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালিতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা দিয়েছে ওমান। দেশটি জানিয়েছে, বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এ নৌপথে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে নেওয়া এ ব্যবস্থায় কোনো ধরনের ট্রানজিট ফি আরোপ করা হবে না।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন