হিজবুল্লাহ নিরস্ত্র না হলে লেবানন ছাড়বে না ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ২২:৫১
দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে ইসরায়েল। দেশটির সরকার জানিয়েছে, হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র হয়ে সামরিক কাঠামো ভেঙে না ফেলা পর্যন্ত ওই অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনী সরানো হবে না।
বৃহস্পতিবার (২৫ জুন) এক ব্রিফিংয়ে ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেন্সার বলেন, হিজবুল্লাহ যতদিন নিরাপত্তা হুমকি হিসেবে থাকবে এবং তাদের সামরিক সক্ষমতা বজায় রাখবে, ততদিন দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে।
এ মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় সংঘর্ষের তীব্রতা কিছুটা কমলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা পুরোপুরি দূর হয়নি।
ইসরায়েল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সশস্ত্র উপস্থিতি তাদের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। অন্যদিকে লেবানন সরকার ওই এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।
পর্যবেক্ষকদের মতে, হিজবুল্লাহর নিরস্ত্রীকরণকে সেনা প্রত্যাহারের পূর্বশর্ত হিসেবে তুলে ধরে ইসরায়েল কার্যত ওই অঞ্চলে দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতির ইঙ্গিত দিয়েছে। এতে চলমান কূটনৈতিক প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠতে পারে।
আরও পড়ুন
- • আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী
- • বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় এগিয়ে আর্জেন্টিনা, পিছিয়েছে ব্রাজিল
- • হিজবুল্লাহ নিরস্ত্র না হলে লেবানন ছাড়বে না ইসরায়েল
- • ছোট পর্দা থেকে বিশ্বজয়, শাহরুখের সাফল্যের ৩৪ বছর
- • হরমুজে জাহাজ চলাচল বাড়তেই কমল বিশ্ববাজারে তেলের দাম
- • ‘মাঠের বাইরেও অসাধারণ মানুষ’, মেসির জন্মদিনে নেইমারের আবেগঘন বার্তা
- • শহরে আসা শিক্ষকদের আবার গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী
- • ভেনেজুয়েলার পর এবার চিলিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
