২৭ জুন ২০২৬, শনিবার, ১৭:৪৮

শিরোনাম
সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা রোববার থেকে ২৪ ঘণ্টা গ্যাসহীন থাকবে নারায়ণগঞ্জের কয়েকটি এলাকা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তিনে তিন করার লক্ষ্য আর্জেন্টিনার জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা টানা ৯০ দিন চা না খেলে শরীরে কী পরিবর্তন হতে পারে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫ বিয়েতে ১০০ অতিথির বেশি হলে ট্যাক্স, প্রস্তাব বিএনপি নেতার ব্যক্তিগত ও ভোক্তা ঋণে নতুন নীতিমালা, বড় পরিবর্তন আনল বাংলাদেশ ব্যাংক

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১৬:২৯

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৯ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সবচেয়ে বেশি ৪ শিশুর মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে। এছাড়া ঢাকা ও খুলনা বিভাগে একজন করে মোট আরও ২ শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭০৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত একদিনে নতুন করে ৪৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৭৪৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও উপসর্গে শনাক্ত হয়েছেন ৭৮৯ জন।

এ পর্যন্ত, ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত দেশে মোট ৯৮ হাজার ২৬৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে পরীক্ষায় ১১ হাজার ৫৯৪ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮১ হাজার ৯৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৮ হাজার ২৮৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

আরও পড়ুন