২৭ জুন ২০২৬, শনিবার, ১৯:১১

শিরোনাম
নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫ প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রশংসায় জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত

বিয়েতে ১০০ অতিথির বেশি হলে ট্যাক্স, প্রস্তাব বিএনপি নেতার

বিয়েতে ১০০ অতিথির বেশি হলে ট্যাক্স, প্রস্তাব বিএনপি নেতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১৫:৫৪

বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত অতিথিপ্রতি এক হাজার টাকা করে কর আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন। তার দাবি, বিয়েসহ সামাজিক অনুষ্ঠানে অপচয় কমানো গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও কমতে পারে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।

শাহাদাত হোসেন বলেন, বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অপ্রয়োজনীয় জাঁকজমক, নাচ-গান এবং খাবারের ব্যাপক অপচয় হচ্ছে। বিশেষ করে গায়ে হলুদের অনুষ্ঠানে কোরিওগ্রাফির জন্য দীর্ঘদিন প্রশিক্ষণ নেওয়া এবং বিপুল অর্থ ব্যয়ের প্রবণতার সমালোচনা করেন তিনি।

তিনি বলেন, আগে একটি অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল, যেখানে ১০০ জনের বেশি অতিথি হলে করের বিধান ছিল। সেই ব্যবস্থা পুনরায় চালুর প্রস্তাব দিয়ে তিনি বলেন, ১০০ জনের বেশি প্রতিটি অতিথির জন্য এক হাজার টাকা করে ট্যাক্স নির্ধারণ করা উচিত।

বিএনপির এই নেতা দাবি করেন, বিয়ে ও সামাজিক অনুষ্ঠানের অপ্রয়োজনীয় অপচয় বন্ধ করা গেলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর চাপ কমবে। তার ভাষায়, এ ধরনের অপচয় রোধ করা গেলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে।

আরও পড়ুন