২৭ জুন ২০২৬, শনিবার, ২০:২৮

শিরোনাম
নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫ প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রশংসায় জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত

নিজের ছবিযুক্ত নতুন স্মারক পাসপোর্টের নকশা প্রকাশ করলেন ট্রাম্প

নিজের ছবিযুক্ত নতুন স্মারক পাসপোর্টের নকশা প্রকাশ করলেন ট্রাম্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১৮:৩২

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে নিজের প্রতিকৃতিসংবলিত একটি সীমিত সংস্করণের স্মারক পাসপোর্টের নকশা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২৬ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পাসপোর্টটির একটি নমুনা ছবি শেয়ার করেন ট্রাম্প। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট। স্বাগত, তবে ভদ্রভাবে থাকুন।’

নতুন নকশায় একটি পাতায় ট্রাম্পের গম্ভীর মুখভঙ্গির প্রতিকৃতি, তাঁর স্বাক্ষর এবং পেছনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের পাঠ ব্যবহার করা হয়েছে। অন্য পাতায় রয়েছে ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের ঐতিহাসিক চিত্রকর্ম এবং ‘United States of America 250’ লেখা, যা স্বাধীনতার ২৫০ বছর পূর্তির স্মারক হিসেবে যুক্ত করা হয়েছে।

হোয়াইট হাউস একই নকশা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে একে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ নামে উল্লেখ করেছে। এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, আগামী ৬ জুলাই থেকে সীমিত সংখ্যায় বিশেষ নকশার এই স্মারক পাসপোর্ট বিতরণ শুরু হবে। ওয়াশিংটনের পাসপোর্ট এজেন্সিতে সরাসরি আবেদনকারীরা এটি পাবেন এবং মজুত থাকা পর্যন্ত বিতরণ অব্যাহত থাকবে। অন্যান্য আবেদনকারীদের জন্য প্রচলিত পাসপোর্টই দেওয়া হবে।

মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এটি ‘আমেরিকা ২৫০’ উদ্‌যাপনের অংশ হিসেবে তৈরি একটি সীমিত সংস্করণের স্মারক পাসপোর্ট। তবে ট্রাম্প সামাজিক মাধ্যমে যে নকশা প্রকাশ করেছেন, সেটিই চূড়ান্ত সংস্করণ কি না, সে বিষয়ে পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

আরও পড়ুন