তাজিয়া মিছিলে যুবক হত্যা: ১২ ঘণ্টায় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১৮:৩৯
রাজধানীর সূত্রাপুরে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে এক যুবককে হত্যা করার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং তিনজন কিশোর। তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি চাপাতি ও ঘটনার সময় ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়েছে।
শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্রাপুর থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার দিবাগত রাত ১টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে সূত্রাপুরের বিবিকা রওজা ইমামবাড়া থেকে একটি তাজিয়া মিছিল ধানমণ্ডির উদ্দেশে রওনা হয়। বিকেল পৌনে পাঁচটার দিকে মিছিলটি বাংলাবাজারের পি কে রায় রোডের ইস্পাহানি ভবনের সামনে পৌঁছালে কয়েকজন যুবক এক ব্যক্তির ওপর হামলা চালিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাঁকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির নাম মো. জাকির হোসেন (৩১)। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তাঁর বড় ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা ১৪ থেকে ১৫ জনকে আসামি করে সূত্রাপুর থানায় হত্যা মামলা করেন।
পুলিশ জানায়, ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করা হয়। পরে অভিযানে মো. রাশেদ (২০) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তাজিয়া মিছিলে থাকা ডুলির রশি ধরা নিয়ে নিহত জাকির হোসেনের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তাঁকে ধাওয়া করা হলে তিনি আত্মরক্ষার জন্য ইস্পাহানি ভবনের নিচে আশ্রয় নেন। সেখানে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদেরও শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আরও পড়ুন
- • যুবককে গলা কেটে হত্যা করে ৯৯৯-এ ফোন করেন নারী
- • জাহানারা ইমামকে "জাহান্নামের ইমাম" বলে কটূক্তি রাকসু নেতার
- • ভারত সফরের প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
- • নোরা ফাতেহির সঙ্গে আবারও নতুন গান নিয়ে আসছেন সঞ্জয় দেব
- • তাজিয়া মিছিলে যুবক হত্যা: ১২ ঘণ্টায় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার
- • নিজের ছবিযুক্ত নতুন স্মারক পাসপোর্টের নকশা প্রকাশ করলেন ট্রাম্প
- • নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
