২৭ জুন ২০২৬, শনিবার, ১৭:১১

শিরোনাম
সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫ প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রশংসায় জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত বাংলাদেশকে ১১০ কোটি ডলারের জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক হরমুজ পাড়ি দিয়ে দেশের পথে ১১৫ দিন আটকে থাকা ক্রুড তেলবাহী জাহাজ

ব্যক্তিগত ও ভোক্তা ঋণে নতুন নীতিমালা, বড় পরিবর্তন আনল বাংলাদেশ ব্যাংক

ব্যক্তিগত ও ভোক্তা ঋণে নতুন নীতিমালা, বড় পরিবর্তন আনল বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১৫:৪১

খুচরা ঋণ সম্প্রসারণ এবং সাধারণ গ্রাহকদের জন্য ঋণপ্রাপ্তি সহজ করতে ব্যক্তিগত ঋণের সর্বোচ্চ পরিশোধের মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে আট বছর করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ভোক্তা ঋণের প্রবৃদ্ধির ওপর দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ বিধিনিষেধও প্রত্যাহার করা হয়েছে।

এ বিষয়ে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে জরুরি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নীতিমালা অনুযায়ী, ব্যাংকগুলো এখন তাদের মোট ঋণ প্রবৃদ্ধির হারের চেয়েও বেশি হারে ভোক্তা ঋণের পোর্টফোলিও সম্প্রসারণ করতে পারবে। আগে মোট ঋণের বার্ষিক প্রবৃদ্ধির চেয়ে ভোক্তা ঋণের প্রবৃদ্ধি বেশি হওয়ার সুযোগ ছিল না।

ব্যাংকারদের মতে, ঋণ পরিশোধের মেয়াদ তিন বছর বাড়ানোয় গ্রাহকদের মাসিক কিস্তি (ইএমআই) উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এতে মধ্যবিত্ত, চাকরিজীবী এবং ব্যক্তিগত ঋণগ্রহীতাদের জন্য ব্যাংক ঋণ গ্রহণ আরও সহজ হবে।

তবে তারা সতর্ক করে বলেছেন, দীর্ঘমেয়াদি ঋণ যথাযথভাবে ব্যবস্থাপনা না করা হলে ভবিষ্যতে ব্যাংকগুলোর ঋণঝুঁকি বাড়তে পারে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, ভোক্তা ঋণের প্রবৃদ্ধির সীমা তুলে দেওয়ায় ব্যাংকগুলো এ খাতে আরও বেশি ঋণ বিতরণে উৎসাহিত হবে। এর ফলে ব্যক্তিগত ও খুচরা ঋণের ক্রমবর্ধমান চাহিদা পূরণ সহজ হবে।

এর আগে গত ৫ মে পরিবেশবান্ধব বিদ্যুৎচালিত ও হাইব্রিড গাড়ি কেনায় উৎসাহ দিতে বাংলাদেশ ব্যাংক এ খাতে ঋণের সীমা বাড়ায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব যানবাহন কেনার জন্য একজন ব্যক্তি সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যা আগের সীমার তুলনায় ২০ লাখ টাকা বেশি। পাশাপাশি ঋণ-বিনিয়োগ অনুপাত ৬০:৪০ থেকে বাড়িয়ে ৮০:২০ করা হয়েছে।

প্রতিফলন/ রাশ

আরও পড়ুন