২৭ জুন ২০২৬, শনিবার, ০১:৫৫

শিরোনাম
কূটনৈতিক সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নিত্যপণ্যের দামে ক্রেতাদের নাভিশ্বাস চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী

রোনালদোকেই বিশ্বকাপ জেতার ভবিষ্যদ্বাণী ‘কালো জাদুকরের’

রোনালদোকেই বিশ্বকাপ জেতার ভবিষ্যদ্বাণী ‘কালো জাদুকরের’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ০০:১৯

একসময় ক্রিস্টিয়ানো রোনালদোর বিপক্ষে ‘কালো জাদু’ করার দাবি করে আলোচনায় আসা ঘানার স্বঘোষিত তান্ত্রিক নানা কোয়াকু বনসাম এবার উল্টো পর্তুগিজ মহাতারকার পক্ষেই ভবিষ্যদ্বাণী করেছেন। তার দাবি, ২০২৬ বিশ্বকাপ জিতবেন রোনালদো।

২০১৪ বিশ্বকাপের সময় ঘানার এই ওঝা দাবি করেছিলেন, তার ‘কালো জাদুর’ কারণেই রোনালদো চোটে পড়েন এবং পর্তুগাল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এরপর থেকেই তিনি ব্যাপক পরিচিতি পান।

সম্প্রতি তিনি আবারও আলোচনায় এসেছেন। দাবি করেছেন, চলতি বিশ্বকাপে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনকেও নাকি ‘মন্ত্রবলে’ আটকে রেখেছিলেন। তবে এবার তার ভবিষ্যদ্বাণী রোনালদো ও পর্তুগালকে ঘিরেই।

কোয়াকু বনসাম বলেন, ‘এই বিশ্বকাপ রোনালদোর। আমি দেখেছি, ট্রফিটা ওর হাতেই উঠবে। আধ্যাত্মিক জগতে পর্তুগাল ইতোমধ্যেই বিশ্বকাপ জিতে গেছে।’

তার এই বক্তব্যের সত্যতা যাচাইয়ের কোনো উপায় নেই এবং দাবির পক্ষে কোনো প্রমাণও উপস্থাপন করা হয়নি। তবে বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে বিবেচিত পর্তুগালকে ঘিরে এমন মন্তব্যে রোনালদো-ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন