২৮ জুন ২০২৬, রবিবার, ০১:০৮

শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ৪৫

যুদ্ধ-দুর্নীতির চাপে টালমাটাল নেতানিয়াহুর ভবিষ্যৎ

যুদ্ধ-দুর্নীতির চাপে টালমাটাল নেতানিয়াহুর ভবিষ্যৎ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ২৩:৪৫

ইসরায়েলের আসন্ন সাধারণ নির্বাচন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় পরীক্ষা হয়ে উঠতে পারে। আঞ্চলিক যুদ্ধ, দুর্নীতির মামলা এবং যুক্তরাষ্ট্রের চাপ-সব মিলিয়ে তিনি কঠিন রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি রয়েছেন।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ও লেবানন ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে দেশটির ভেতরে সমালোচনা বাড়ছে। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা নিয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠন না করায় জনঅসন্তোষ আরও বেড়েছে।

এদিকে দুর্নীতির একাধিক মামলার বিচারও এখনো চলমান। বিশ্লেষকদের মতে, লেবানন যুদ্ধ, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য এবং দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে সাধারণ মানুষের মধ্যে ক্লান্তি তৈরি হয়েছে, যা নির্বাচনে নেতানিয়াহুর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, নির্বাচনের আগে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সমর্থন ধরে রাখার চেষ্টা করবেন। তবে বর্তমান পরিস্থিতিতে তার রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটাই ভোটারদের রায়ের ওপর নির্ভর করছে।

আরও পড়ুন