২৮ জুন ২০২৬, রবিবার, ১৭:২০

শিরোনাম
কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার সিলেটের নতুন জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান দেশে কমছে গুরুতর অপরাধ, মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ইতিবাচক পরিবর্তন শিল্পের পূর্ণ উৎপাদনে গ্যাস সংকট দূর করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর সারা দেশে শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন

চার বিভাগে ভারি বৃষ্টির আভাস, আট জেলায় তাপপ্রবাহ অব্যাহত

চার বিভাগে ভারি বৃষ্টির আভাস, আট জেলায় তাপপ্রবাহ অব্যাহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ১৫:৫৮

দেশের চার বিভাগে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের আট জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

রোববার (২৮ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন