২৬ জুন ২০২৬, শুক্রবার, ১৯:৩৮

শিরোনাম
সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নিত্যপণ্যের দামে ক্রেতাদের নাভিশ্বাস চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আবারও বড় পর্দায় ফিরল দর্শকপ্রিয় ‘হাওয়া’

আবারও বড় পর্দায় ফিরল দর্শকপ্রিয় ‘হাওয়া’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ১৮:১৫

দেশের আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ‘হাওয়া’ আবারও বড় পর্দায় ফিরেছে। শুক্রবার (২৬ জুন) থেকে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় সিনেমাটির পুনঃপ্রদর্শন শুরু হয়েছে। ২০২২ সালে মুক্তির পর এটি দেশ-বিদেশে দর্শকদের ব্যাপক সাড়া কুড়িয়েছিল।

মুক্তির আগে থেকেই সিনেমাটির ‘সাদা সাদা কালা কালা’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। পরে সিনেমাটি মুক্তির পর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড়ের পাশাপাশি বিদেশেও ভালো ব্যবসায়িক সাফল্য অর্জন করে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মণ্ডলসহ আরও অনেকে।

এদিকে নির্মাতা মেজবাউর রহমান সুমনের নতুন সিনেমা ‘রইদ’ এখনো দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে। এতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েতসহ একাধিক শিল্পী।

শুধু ‘হাওয়া’ নয়, একই দিনে স্টার সিনেপ্লেক্সে পুনরায় মুক্তি পেয়েছে ‘জংলি’ সিনেমাটিও। ফলে নতুন সিনেমার পাশাপাশি দর্শকরা আবারও বড় পর্দায় সাম্প্রতিক সময়ের দুটি জনপ্রিয় বাংলা সিনেমা উপভোগ করার সুযোগ পাচ্ছেন।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন