কোক স্টুডিও বাংলায় আসছে বর্ষাবরণের গান 'মেঘ'
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ১৮:০৬
বাংলাদেশে বর্ষা মৌসুমের আগমনকে কেন্দ্র করে কোক স্টুডিও বাংলা সিজন ৪ প্রকাশ করেছে নতুন গান ‘মেঘ’। আষাঢ়ের আবহকে ঘিরে তৈরি এই গানটি বাংলা শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্য ও সমকালীন সুরের এক অনন্য মেলবন্ধন।
কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর ‘মেঘ’ এখন সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। গানটি রিলিজ হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
‘মেঘ’ গানটিতে একসঙ্গে কাজ করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব এবং শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সুরকার মোহাম্মদ শোয়েব। বর্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে গানটি তৈরি হয়েছে। এতে উঠে এসেছে বর্ষাকে ঘিরে মানুষের প্রতীক্ষা, নতুন শুরুর আশা এবং জীবনের পুনর্জাগরণের অনুভূতি।
গানটির অন্যতম বিশেষ দিক হলো বাংলা সংস্কৃতির চিরায়ত উপাদানকে নতুনভাবে উপস্থাপন করা। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য থেকে অনুপ্রেরণা নিয়ে, আধুনিক স্পোকেন ওয়ার্ডের সংযোজনে ‘মেঘ’ পরিচিত ভাবনাকে নতুন আঙ্গিকে তুলে ধরেছে। একই সঙ্গে আধুনিক সংগীতায়োজন, সমকালীন কণ্ঠ এবং শাস্ত্রীয় সংগীতের আবেগ একত্রে গানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।
গানটিতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি। শাস্ত্রীয় সংগীত, সমকালীন সুর এবং নতুন ধারার সংগীতায়োজনের সমন্বয়ে তৈরি এই গান কোক স্টুডিও বাংলার সেই ধারাবাহিক প্রচেষ্টাকেই তুলে ধরে, যেখানে স্থানীয় সংগীত ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে পৌঁছে দেওয়া হয়।
বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে বর্ষা বরাবরই বিশেষ অনুপ্রেরণার উৎস। সেই ঐতিহ্যকে আধুনিক সংগীতের ভাষায় নতুনভাবে তুলে ধরেছে ‘মেঘ’। শাস্ত্রীয় প্রভাব ও সমকালীন সংগীতের সংমিশ্রণে গানটি শ্রোতাদের জন্য নিয়ে এসেছে বর্ষাকে নতুনভাবে অনুভব করার এক অনন্য অভিজ্ঞতা।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • সৌদি আরবে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ গেল ১৪ জনের
- • আগস্টের শেষেই জাতীয় গ্রেডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী
- • জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানেই গুটিয়ে বাংলাদেশ
- • কোক স্টুডিও বাংলায় আসছে বর্ষাবরণের গান 'মেঘ'
- • দেশে চিকিৎসা ব্যয়ের ৮০ শতাংশ রোগীর বহন করে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- • ৪৭তম বিসিএসের ফলাফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন
- • কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
- • লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
- • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
