চট্টগ্রামে নতুন করে ১৩ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ২৪৮
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ০০:০৩
চট্টগ্রামে হামের সংক্রমণ আরও বেড়েছে। গত এক দিনে নতুন করে ১৩ জনের শরীরে এই রোগ শনাক্ত হওয়ায় জেলায় নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২১ জনে।
সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ২৬৬ জন চট্টগ্রাম মহানগরের বাসিন্দা এবং বাকি ৫৫ জন জেলার বিভিন্ন উপজেলার।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ২৪৮ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ২৪৭ জন মহানগর এলাকার এবং একজন উপজেলার বাসিন্দা।
তবে স্বস্তির খবরও রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত জেলায় ৩ হাজার ৪৬৭ জন রোগী সুস্থ হয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়ে হামের টিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা এবং হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন
- • মার্টিনেল্লির জাদুতে জাপানকে হারিয়ে বাঁচল ব্রাজিলের স্বপ্ন
- • অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
- • চট্টগ্রামে নতুন করে ১৩ জনের হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ২৪৮
- • কাইশু সানোর দুর্দান্ত গোলে স্তব্ধ হয়ে গেল ব্রাজিল
- • বরিশালে আটশ পিস ইয়াবাসহ আটক এক মাদক কারবারি
- • ব্রাজিলের একাদশে নেইমার নেই, জাপানের বিপক্ষে বড় লড়াই
- • শেষ সংলাপেই দর্শকদের কৌতূহল আকাশছোঁয়া করল "আওয়ারাপান ২"
- • মুজিবনগর সীমান্তে বিএসেফের দশজনকে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হলো
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
- • নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা
- • যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে চীনের ইতিবাচক প্রতিক্রিয়া
- • ভাইরাল হতে গিয়ে চাকরি হারাচ্ছেন ঢাবি অধ্যাপক তাশরিক
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- • হামের উপসর্গের ৩ শিশুর মৃত্যু, ১ দিনে আক্রান্ত ১১৩৫
