রৌমারী সীমান্তে ১৭ দিন শূন্যরেখায় থাকার পর তিন বাংলাদেশি নিখোঁজ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ১৬:৪১
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইজলামারী ভুন্দুরচর সীমান্তে টানা ১৭ দিন শূন্যরেখায় অবস্থান করার পর তিন বাংলাদেশি নাগরিক নিখোঁজ হয়েছেন। বুধবার ভোর থেকে তাঁদের আর সীমান্ত এলাকায় দেখা যাচ্ছে না।
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, বুধবার সকাল থেকে ওই তিন যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি ইজলামারী বিজিবি ক্যাম্পকে জানানো হলেও তাঁদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জুন ভোরে রৌমারী সদর ইউনিয়নের ইজলামারী ভুন্দুরচর সীমান্তের ১০৬৬ নম্বর সীমান্ত পিলারের কাছে কালাপানি জিঞ্জিরাম নদীর সেতুর নিচ দিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)–এর সদস্যরা তিন বাংলাদেশিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেন। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের বাধায় সেই চেষ্টা সফল হয়নি।
পরে বিএসএফ সদস্যরা তাঁদের শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে কালাপানি জিঞ্জিরাম নদীর তীরে রেখে যায়। এরপর বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিক পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। ফলে তিনজনই দীর্ঘ ১৭ দিন সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন।
নিখোঁজ ব্যক্তিরা হলেন, সুনামগঞ্জ–এর তাহিরপুর উপজেলার কাউকান্দী গ্রামের মো. জহিরুল ইসলাম (২৬), নেত্রকোনা–এর বারহাট্টা উপজেলার সাওতা গ্রামের মো. পারভেজ মিয়া (২১) এবং ময়মনসিংহ–এর ভালুকা উপজেলার কাউছিয়া গ্রামের মো. নাঈম আহমেদ (২২)।
এর আগে একই দিন রৌমারীর গয়টাপাড়া ও ইজলামারী সীমান্তে পৃথক দুই ঘটনায় মোট নয় বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। স্থানীয়দের বাধা ও বিজিবির অবস্থানের কারণে তাঁরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি।
গয়টাপাড়া সীমান্তে থাকা ছয়জনের মধ্যে বিল্লাল হোসেন, তাঁর স্ত্রী সুমি আক্তার ও তাঁদের দুই সন্তানকে পরে রৌমারী থানায় হস্তান্তর করা হলে মানবিক বিবেচনায় পরিবারের কাছে পাঠানো হয়। কয়েক দিন পর একই দলের অপর দুই সদস্য সজিব ও হিমেলও সেখান থেকে চলে যান।
অন্যদিকে, ভুন্দুরচর সীমান্তে অবস্থানরত জহিরুল, পারভেজ ও নাঈম অবৈধভাবে ভারতে প্রবেশের পর আটক হয়েছিলেন। পরে বিএসএফ তাঁদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলে তাঁরা শূন্যরেখায় অবস্থান করছিলেন। বুধবার ভোর থেকে তাঁদের আর সেখানে দেখা যাচ্ছে না।
বর্ডার গার্ড বাংলাদেশ–এর জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান বলেন, শূন্যরেখায় অবস্থান করা তিন যুবককে বুধবার ভোর থেকে আর দেখা যাচ্ছে না। তাঁদের সন্ধানে বিজিবির অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
- • কাপুরুষে ভরে গেছে জার্মান দল, পেনাল্টি নিতে রাজি হননি ৪ ফুটবলার
- • জিম্বাবুয়ের বিপক্ষে ভরাডুবি, টেস্টে পাকিস্তানের নিচে বাংলাদেশ
- • হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • মেসির সময়ের মূল্য কত? ৪০ সেকেন্ডের পারিশ্রমিক ১৮৫ কোটি টাকা
- • শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে ছত্রাকধরা পাউরুটি, সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভ
- • ১৯ বছরের বয়সের ব্যবধান, জুটি বাঁধছেন পবন কল্যাণ ও পূজা হেগড়ে
- • ‘এখনো মেয়ের ডাক শুনি’, রামিসার মায়ের কান্নায় ভারী হাসপাতালের পরিবেশ
- • ট্রেনিংয়ে ফিরেছেন রাফিনহা, থাকবেন কি নরওয়ের বিপক্ষে?
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ভেনেজুয়েলার উদ্ধার অভিযানে নামছে স্পেন-নেদারল্যান্ডস
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজকে ‘নির্ধারিত রুট’ অনুসরণের নির্দেশনা
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • ৭০০ মিলিয়ন ডলারের জেট ইঞ্জিন বিক্রির পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫
- • এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
