০১ জুলাই ২০২৬, বুধবার, ০৩:২৭

শিরোনাম
গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর ব্যয় কমাতে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল করল সরকার সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কবে মিলবে জানালো সূত্র নতুন ৩টি উপজেলা ও ১টি থানা গঠনের সিদ্ধান্ত সরকারের তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহায়তার ঘোষণা চীনের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন ব্যাংক হলিডে: বুধবার বন্ধ থাকবে সব লেনদেন

বিস্ফোরক উদ্ধার মামলায় এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন মঞ্জুর

বিস্ফোরক উদ্ধার মামলায় এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন মঞ্জুর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ০১:১১

বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধারের মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন কুরিয়ার প্রতিষ্ঠান এসএ পরিবহনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ।

মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ২ নভেম্বর রাজধানীর পল্টন এলাকায় এসএ পরিবহনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার হওয়া বিস্ফোরক দ্রব্যের মূল্য প্রায় দুই কোটি ছিয়াশি লাখ টাকা বলে উল্লেখ করা হয়।

ঘটনার পরদিন গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা পল্টন থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় সালাউদ্দিন আহমেদকেও আসামি করা হয়।

এর আগে তিনি উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আরও পড়ুন