০১ জুলাই ২০২৬, বুধবার, ০৩:১৯

শিরোনাম
গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর ব্যয় কমাতে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল করল সরকার সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কবে মিলবে জানালো সূত্র নতুন ৩টি উপজেলা ও ১টি থানা গঠনের সিদ্ধান্ত সরকারের তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহায়তার ঘোষণা চীনের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন ব্যাংক হলিডে: বুধবার বন্ধ থাকবে সব লেনদেন

আইভরি কোস্টকে বিদায় দিয়ে শেষ ষোলোয় বাজিলের প্রতিপক্ষ নরওয়ে

আইভরি কোস্টকে বিদায় দিয়ে শেষ ষোলোয় বাজিলের প্রতিপক্ষ নরওয়ে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ০১:২০

বিশ্বকাপে নিজেদের স্বপ্নের যাত্রা ধরে রাখল নরওয়ে। শেষ ৩২-এর লড়াইয়ে শক্তিশালী আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ইউরোপের দলটি। আন্তোনিও নুসার দুর্দান্ত একক গোল ও আর্লিং হলান্ডের জয়সূচক গোলেই জয় তুলে নেয় নরওয়ে। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

ডালাস স্টেডিয়ামে মঙ্গলবার (৩০ জুন) রাতের ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়েছে ১৯৯৮ সালের পর বিশ্বকাপে ফেরা নরওয়ে।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আইভরি কোস্টই বেশি দাপট দেখায়। একের পর এক আক্রমণ চালিয়ে কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি আফ্রিকার দলটি।

বরং ৩৯তম মিনিটে ম্যাচের ধারার বিপরীতে এগিয়ে যায় নরওয়ে। বাঁ প্রান্ত থেকে দুর্দান্ত একক নৈপুণ্যে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ কার্লিং শটে জাল খুঁজে নেন আন্তোনিও নুসা। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করার সুযোগও পেয়েছিল নরওয়ে, তবে হলান্ড ও আলেক্সান্ডার সোরলথ তা কাজে লাগাতে পারেননি।

বিরতির পর সমতায় ফেরার লক্ষ্য নিয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আইভরি কোস্ট। অবশেষে ৭৪তম মিনিটে পেপের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর বক্সে ঢুকে নিখুঁত শটে সমতা ফেরান বদলি খেলোয়াড় দিয়ালো।

তবে মাত্র ১২ মিনিট পরই আবার এগিয়ে যায় নরওয়ে। ৮৬তম মিনিটে প্যাট্রিক বার্গের নিচু ক্রস থেকে কাছাকাছি দূরত্বে বল জালে পাঠিয়ে দলের জয়সূচক গোল করেন আর্লিং হলান্ড। জাতীয় দলের জার্সিতে ৫৩ ম্যাচে এটি ছিল তার ৬০তম গোল। আর চলতি বিশ্বকাপে তিনি পেলেন পঞ্চম গোলের দেখা।

শেষ মুহূর্তে আইভরি কোস্ট মরিয়া হয়ে সমতায় ফেরার চেষ্টা চালায়। যোগ করা সময়ে দিয়ালোর দুর্দান্ত ফ্রি-কিক নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ড অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দিলে শেষ আশাটুকুও নিভে যায় আফ্রিকার প্রতিনিধিদের।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ২-১ গোলের জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে নরওয়ে। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে এবার তাদের লড়তে হবে ব্রাজিলের বিপক্ষে। আগামী রোববার রাতে মুখোমুখি হবে দুদল।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন