০১ জুলাই ২০২৬, বুধবার, ০৩:১৯

শিরোনাম
গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর ব্যয় কমাতে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল করল সরকার সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কবে মিলবে জানালো সূত্র নতুন ৩টি উপজেলা ও ১টি থানা গঠনের সিদ্ধান্ত সরকারের তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহায়তার ঘোষণা চীনের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন ব্যাংক হলিডে: বুধবার বন্ধ থাকবে সব লেনদেন

চোটে ছিটকে গেলেন ব্রাজিলের ভরসার মিডফিল্ডার লুকাস পাকেতা

চোটে ছিটকে গেলেন ব্রাজিলের ভরসার মিডফিল্ডার লুকাস পাকেতা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ০১:৪৫

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল। চোটের কারণে দলের অন্যতম ভরসার মিডফিল্ডার লুকাস পাকেতাকে পাচ্ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

জাপানের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধ শেষ হওয়ার পরই খুঁড়িয়ে মাঠ ছাড়েন পাকেতা। ব্যথায় কাতর এই মিডফিল্ডারকে সান্ত্বনা দিতে এগিয়ে যান সতীর্থরা। দ্বিতীয়ার্ধে তার পরিবর্তে মাঠে নামানো হয় এন্দ্রিককে।

মঙ্গলবার করা পরীক্ষায় নিশ্চিত হয়েছে, পাকেতার বাঁ ঊরুর পেছনের পেশীতে চোট লেগেছে। তবে তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময় জানায়নি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, পাকেতার চোট নিশ্চিত হওয়ার পর জাতীয় দলের চিকিৎসকরা তার নিবিড় চিকিৎসা শুরু করেছেন। যত দ্রুত সম্ভব তাকে মাঠে ফেরানোর লক্ষ্যেই পুনর্বাসন কার্যক্রম চালানো হবে।

চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন পাকেতা। মাঝমাঠে তার নিয়ন্ত্রণ, পাসিং এবং আক্রমণ গড়ে তোলার দক্ষতা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই শেষ ষোলোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তার অনুপস্থিতি বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

এর আগেই চোটের কারণে রাফিনহাকে হারিয়েছিল ব্রাজিল। এবার পাকেতাও ছিটকে যাওয়ায় নকআউট পর্বের আগে কোচের দুশ্চিন্তা আরও বেড়ে গেল।

গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করা ব্রাজিল এবার মুখোমুখি হবে শক্তিশালী নরওয়ের। আর্লিং হালান্ডের দল রাউন্ড অব বত্রিশে আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর লড়াই নিশ্চিত করেছে।

আরও পড়ুন