০১ জুলাই ২০২৬, বুধবার, ২৩:৫১

শিরোনাম
হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অর্থবছরে রেমিটেন্সে বিরাট পরিবর্তন, দেশে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু ‘নৈতিকতা ও জবাবদিহিতা ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়’:স্বাস্থ্যমন্ত্রী ‘প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করতে হবে’: তথ্যমন্ত্রী নতুন ৩টি উপজেলা ও একটি থানা অনুমোদন দেশের সব জেলায় রেল সংযোগের পরিকল্পনা,  বড় চ্যালেঞ্জ অর্থায়ন আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’

নরওয়েকে কখনো হারাতে পারেনি ব্রাজিল, এবার কী হবে?

নরওয়েকে কখনো হারাতে পারেনি ব্রাজিল, এবার কী হবে?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ১৪:৩৩

গ্রুপ পর্বে ফ্রান্সের কাছে হারের পর নকআউট পর্বে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে নরওয়ে। রাউন্ড অব ৩২-এ আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মার্টিন ওডেগার্ড-আর্লিং হলান্ডদের দল। তবে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের সামনে অপেক্ষা করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বাংলাদেশ সময় আগামী রোববার দিবাগত রাত ২টায় নিউজার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত থাকা ব্রাজিল কাগজে-কলমে এগিয়ে থাকলেও ইতিহাস বলছে ভিন্ন কথা।

এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে দুই দল। অবাক করার বিষয় হলো, একবারও নরওয়েকে হারাতে পারেনি ব্রাজিল। চার ম্যাচের দুটিতে জয় পেয়েছে নরওয়ে, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

দুই দলের প্রথম দেখা হয় ১৯৮৮ সালে একটি প্রীতি ম্যাচে, যা ১-১ গোলে ড্র হয়েছিল। এরপর ১৯৯৭ সালে আরেকটি প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে চমকে দেয় নরওয়ে।

১৯৯৮ সালের বিশ্বকাপে প্রথমবার প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হয় দুই দল। সে ম্যাচে বেবেতোর গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে যায় ব্রাজিল। তোরে আন্দ্রে ফ্লো ও কিয়েতিল রেকদালের গোলে জয় নিশ্চিত করে নরওয়ে।

সবশেষ ২০০৬ সালের প্রীতি ম্যাচও শেষ হয় ১-১ সমতায়। ফলে চার ম্যাচের ইতিহাসে এখনো নরওয়ের বিপক্ষে জয়হীন সেলেসাওরা।

প্রায় দুই দশক পর আবার বিশ্বকাপের মঞ্চে দেখা হচ্ছে দুই দলের। এবার নকআউট পর্বের লড়াইয়ে ইতিহাস বদলাতে চাইবে ব্রাজিল, আর নিজেদের অপরাজিত রেকর্ড ধরে রাখতে মাঠে নামবে নরওয়ে।

চলতি বিশ্বকাপে নরওয়ে চার ম্যাচে তিনটি জয় পেয়েছে। গ্রুপ পর্বে ইরাক ও সেনেগালকে হারানোর পর ফ্রান্সের কাছে হারে তারা। তবে রাউন্ড অব ৩২-এ আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে।

অন্যদিকে, মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করলেও পরে স্কটল্যান্ড ও হাইতিকে হারায় ব্রাজিল। রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

আরও পড়ুন