০৪ জুলাই ২০২৬, শনিবার, ১১:৩৭

শিরোনাম
সরকারি চাকরিতে বেতন বৃদ্ধি: মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ অর্থনীতিবিদদের বাংলাদেশের গম আমদানির সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে আর্জেন্টিনা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আজ স্মরণসভা, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল ১৫০ সামরিক কর্মকর্তার পদোন্নতি-সুবিধা ঘোষণা নতুন বেতন কাঠামো নিয়ে যা জানাল সরকার এআই যুগেও নৈতিক সাংবাদিকতার তাগিদ তথ্যমন্ত্রীর

ইরানের দুই শীর্ষ কর্মকর্তাকে হত্যার ষড়যন্ত্রের খবর ভিত্তিহীন: ইসরাইল

ইরানের দুই শীর্ষ কর্মকর্তাকে হত্যার ষড়যন্ত্রের খবর ভিত্তিহীন: ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ১০:০৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলাকালে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরাইল—এমন দাবি নাকচ করে দিয়েছে তেল আবিব। ইসরাইলের দাবি, এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো ‘ভুয়া’ এবং ‘বাস্তবতার সম্পূর্ণ বিকৃতি’। খবর আল জাজিরার।

ইসরাইলের প্রতিক্রিয়া আসে দ্য নিউইয়র্ক টাইমসদ্য ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত প্রতিবেদনের পর। ওই দুই সংবাদমাধ্যম নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে জানায়, চলতি বছরের শুরুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমাতে চলা আলোচনার সময় ইসরাইল ইরানি আলোচকদের হত্যার পরিকল্পনা করেছিল বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বিশ্বাস করতেন।

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়, সংঘাতের সময় ইসরাইলের অন্যতম কৌশল ছিল ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা। সর্বোচ্চ নেতা আলি খামেনি থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক শীর্ষ কর্মকর্তা আলি লারিজানিসহ একাধিক উচ্চপদস্থ ব্যক্তিকে লক্ষ্য করে হামলার অভিযোগও উঠে আসে।

মার্কিন কর্মকর্তাদের ধারণা ছিল, যুদ্ধের সবচেয়ে উত্তপ্ত সময়ে গালিবাফ ও আরাগচিকেও ইসরাইল বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করতে পারে। তবে তাদের হত্যা করা হলে শান্তি আলোচনার সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও তারা আশঙ্কা করেছিলেন।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, গালিবাফ ও আরাগচি ইসরাইলের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন। তবে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা পুনরায় শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের অনুরোধে সাময়িকভাবে তাদের নাম সেই তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়।

এদিকে দ্য নিউইয়র্ক টাইমস আরও জানায়, ট্রাম্প প্রশাসন জানতে পেরেছিল যে অন্তত গালিবাফ ইসরাইলের টার্গেট তালিকায় রয়েছেন। এরপর ওয়াশিংটন ইসরাইলকে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানায়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধ এবং চলতি বছরের সংঘাত চলাকালে পাহাড়ের নিচে নির্মিত একটি গোপন বাঙ্কারে জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের বৈঠকে হামলার সময়ও গালিবাফ অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তিনজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার দাবি, উভয় ঘটনাতেই তাকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছিল।

তবে এসব দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইসরাইল। দেশটির ভাষ্য, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং সেগুলো বিভ্রান্তিকর তথ্যের ওপর ভিত্তি করে তৈরি।

আরও পড়ুন