‘খামেনি আমার হৃদয়ে চিরজীবিত’: ইরানের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ১১:৫১
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তিনি কখনোই দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে বিদায় জানাননি এবং ভবিষ্যতেও জানাবেন না। তার ভাষায়, খামেনি তার হৃদয়, চিন্তা ও আদর্শে চিরকাল জীবন্ত থাকবেন।
শনিবার তেহরানে অনুষ্ঠিত ‘ইমাম খামেনি; প্রতিরোধের চিরন্তন নেতা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “আমি ঘোষণা করেছি এবং আবারও ঘোষণা করছি যে, আমি শহীদ নেতাকে বিদায় জানাইনি এবং কখনোই জানাব না। তিনি আমার হৃদয়, চিন্তা ও আমার সামনে সবসময় জীবন্ত আছেন এবং চিরকাল জীবন্ত থাকবেন।”
তিনি ইসলামী বিপ্লবের প্রয়াত নেতার শেষ বিদায়ের অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এই অংশগ্রহণ বিশ্ব মুসলিমদের মধ্যে ঐক্য ও সংহতি আরও জোরদার করবে।
বক্তব্যে পেজেশকিয়ান বলেন, আয়াতুল্লাহ খামেনির নেতৃত্ব, দৃঢ়তা ও ব্যক্তিত্ব ভাষায় প্রকাশ করার মতো নয়। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আবেগ ও শ্রদ্ধাই তার প্রতি মানুষের গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, খামেনি তার নেতৃত্বকালে সবসময় মুসলিম উম্মাহর ঐক্যের ওপর গুরুত্ব দিয়েছেন এবং বিভেদ নয়, সংহতির বার্তা দিয়েছেন।
এ সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান দখলদার ইসরায়েলের কর্মকাণ্ড এবং যুক্তরাষ্ট্রের সমর্থনের সমালোচনা করেন। তার দাবি, পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে পরিকল্পিতভাবে বিজ্ঞানী, মেধাবী ব্যক্তি ও প্রভাবশালী ব্যক্তিদের হত্যা করা হচ্ছে, যার উদ্দেশ্য অঞ্চলকে অস্থিতিশীল করা এবং ইসলামী সমাজকে দুর্বল করে দেওয়া।
তিনি মুসলিম দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, এমন কোনো কাজ করা উচিত নয় যা অভ্যন্তরীণ বিভাজন ও মতপার্থক্য বাড়িয়ে দেয়। বরং জুলুম, আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে দাঁড়াতে হবে।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, আল্লাহর পথে পরিচালিত নেতাদের আদর্শ ও বার্তা শাহাদাতের মাধ্যমে কখনো শেষ হয়ে যায় না। বরং তা ভবিষ্যৎ প্রজন্মকে সত্য, ন্যায়বিচার ও প্রতিরোধের পথে চলার প্রেরণা জোগায়।
সূত্র: পার্সটুডে
আরও পড়ুন
- • ওয়ারফেজের নতুন স্টুডিও ট্র্যাক ‘গিরগিটি’ প্রকাশিত
- • স্বাস্থ্যখাতের ঘাটতি দূর করতে কাজ করছে সরকার: ডা. জুবাইদা রহমান
- • প্রতিরক্ষা ব্যয় বাড়াতে বড় অস্ত্রচুক্তির পথে ন্যাটো সদস্যরা
- • চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাতের রেকর্ড, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা
- • পঞ্চদশ সংশোধনী বাতিলে আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি
- • দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন বুবলী
- • বিবাহবন্ধনে আমির খান ও গৌরী স্প্র্যাট, ভাইরাল প্রথম নাচের ভিডিও
- • বিশ্ববাজারে ফের বাড়লো গ্যাস ও তেলের দাম
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
