০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৯:২৩

শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা সারা দেশে গ্যাসের চাপ কমতে পারে, সতর্ক করল পেট্রোবাংলা গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ডিএমপির ডিসি পদে রদবদল, বদলি হলেন ৬ কর্মকর্তা জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষী বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সার্ককে কার্যকর আঞ্চলিক জোট হিসেবে গড়ে তুলতে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আক্রমণ ছাড়া পথ ছিল না: উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

আক্রমণ ছাড়া পথ ছিল না: উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৬, ২৩:৩০

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে তেহরানের সামনে পাল্টা আক্রমণ ছাড়া আর কোনো পথ খোলা ছিল না বলে জানিয়েছে ইরান।

বুধবার (৪ মার্চ) উপসাগরীয় দেশগুলোর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই দাবি করেন। তিনি বলেন, ইরান যুদ্ধ এড়াতে শুরু থেকেই কূটনৈতিক পথ বেছে নিতে চেয়েছিল, কিন্তু ওয়াশিংটন ও তেল আবিবের যৌথ আগ্রাসন তেহরানকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরবি ও ফার্সি ভাষায় দেওয়া পৃথক পোস্টে পেজেশকিয়ান বলেন, “আমরা আপনাদের সার্বভৌমত্বকে সম্মান করি। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে তা অঞ্চলভিত্তিক যৌথ প্রচেষ্টার মাধ্যমেই অর্জন করতে হবে।” উল্লেখ্য, মার্কিন-ইসরায়েলি হামলার জবাবে কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। ইরান দাবি করছে, তাদের লক্ষ্য ছিল শুধুমাত্র মার্কিন সামরিক স্থাপনা।

তবে ইরানের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে কাতার। বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে ফোনালাপে হামলার পক্ষে সাফাই দেন। জবাবে কাতারি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানান, হামলায় কেবল মার্কিন স্বার্থ নয়, বরং কাতারের অভ্যন্তরীণ বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের হামলা দেশটির সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং এর ফলে আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে। দোহা অবিলম্বে হামলা বন্ধ করে উত্তেজনা প্রশমনে প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন