খামেনির শোকযাত্রায় উপস্থিত আহমাদিনেজাদ, মৃত্যুর গুঞ্জনের অবসান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ১৫:০৮
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রায় জনসমক্ষে উপস্থিত হয়ে নিজের মৃত্যুর গুঞ্জনের অবসান ঘটালেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।
সোমবার (৭ জুলাই) রাজধানী তেহরানে আয়োজিত রাষ্ট্রীয় শোকযাত্রায় কালো জ্যাকেট ও মুখে মাস্ক পরে সাধারণ মানুষের সঙ্গে হাঁটতে দেখা যায় তাকে। যুদ্ধ শুরুর পর তার অবস্থান নিয়ে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়লেও এদিন প্রকাশ্যে উপস্থিত হওয়ার মধ্য দিয়ে সেই গুঞ্জনের ইতি টানেন তিনি।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার শুরুর দিকে আহমাদিনেজাদের বাসভবনের কাছে ক্ষেপণাস্ত্র হামলার পর কয়েকটি রাষ্ট্রীয় ঘনিষ্ঠ গণমাধ্যমে তাকে নিহত বলে দাবি করা হয়েছিল। এরপর দীর্ঘ সময় জনসমক্ষে অনুপস্থিত থাকায় তার অবস্থান নিয়ে নানা আলোচনা শুরু হয়। তবে ইরান সরকার কখনোই তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
শোকযাত্রায় অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফসহ দেশটির শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতারা।
তবে জীবিত দুই সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানিকে অনুষ্ঠানে দেখা যায়নি। বিভিন্ন গণমাধ্যমের দাবি, রাষ্ট্রীয় এই শোকানুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানানো হয়নি।
এদিকে নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিও এখনো জনসমক্ষে আসেননি। দায়িত্ব গ্রহণের পর থেকে তাকে প্রকাশ্যে দেখা না গেলেও রোববার জানাজার নামাজে খামেনির তিন ছেলে—মোস্তাফা, মাসউদ ও মেইসাম—সামনের সারিতে অংশ নেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ভিডিওতে তেহরানজুড়ে মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। দেশটির কর্তৃপক্ষের ধারণা, জানাজা ও শোকযাত্রায় প্রায় দুই কোটি মানুষ অংশ নিতে পারেন।
শোকযাত্রায় অংশগ্রহণকারীরা ‘আমার শহীদ নেতা, আপনার পথচলা অব্যাহত থাকবে’ স্লোগান দেন। জাতীয় পতাকায় মোড়ানো খামেনির কফিনের পাশাপাশি হামলায় নিহত তার পরিবারের সদস্যদের কফিনও একই ট্রাকে বহন করা হয়।
রাষ্ট্রীয় শোকানুষ্ঠান বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এরপর খামেনির মরদেহ তার জন্মস্থান মাশহাদের ইমাম রেজার মাজারে দাফন করা হবে। এর আগে কোম এবং ইরাকের নাজাফ ও কারবালায় পৃথক শোকানুষ্ঠানের আয়োজন করা হবে।
সূত্র: টেলিগ্রাফ
আরও পড়ুন
- • ওয়ারফেজের নতুন স্টুডিও ট্র্যাক ‘গিরগিটি’ প্রকাশিত
- • স্বাস্থ্যখাতের ঘাটতি দূর করতে কাজ করছে সরকার: ডা. জুবাইদা রহমান
- • প্রতিরক্ষা ব্যয় বাড়াতে বড় অস্ত্রচুক্তির পথে ন্যাটো সদস্যরা
- • চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাতের রেকর্ড, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা
- • পঞ্চদশ সংশোধনী বাতিলে আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি
- • দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন বুবলী
- • বিবাহবন্ধনে আমির খান ও গৌরী স্প্র্যাট, ভাইরাল প্রথম নাচের ভিডিও
- • বিশ্ববাজারে ফের বাড়লো গ্যাস ও তেলের দাম
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
