ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে রহস্যজনক হামলা, হরমুজে নতুন উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ০৯:৫০
ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাজ্যভিত্তিক ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের লিমাহ উপকূল থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল পূর্বে দক্ষিণমুখী একটি তেলবাহী ট্যাংকারের বাম পাশে অজ্ঞাত স্থান থেকে ছোড়া একটি প্রজেক্টাইল আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
এ ঘটনার পর হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, দেশটির সামরিক কর্তৃপক্ষ নির্ধারিত নৌপথের বাইরে চলাচলকারী জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট জাহাজের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে না বলেও সতর্ক করা হয়েছে।
ইরানের এই অবস্থান আসে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর সাম্প্রতিক এক বিবৃতির পর। বাহরাইনে আয়োজিত একটি নিরাপত্তা সংলাপে অংশ নেওয়া আঞ্চলিক নেতারা হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি সেন্টকমের বক্তব্যের সমালোচনা করে বলেন, পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে বাইরের সামরিক উপস্থিতি নয়, বরং আঞ্চলিক দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং বিদেশি সেনা প্রত্যাহারই কার্যকর সমাধান।
সাম্প্রতিক মাসগুলোতে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা বেড়েছে। মেরিনট্র্যাফিকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিক থেকে এ পর্যন্ত অন্তত ৮৯টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব হামলার জন্য পশ্চিমা দেশগুলো ইরানকে দায়ী করলেও তেহরান ধারাবাহিকভাবে এ অভিযোগ অস্বীকার করে আসছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতির অবনতি আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক তেলবাজারে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন
- • ওয়ারফেজের নতুন স্টুডিও ট্র্যাক ‘গিরগিটি’ প্রকাশিত
- • স্বাস্থ্যখাতের ঘাটতি দূর করতে কাজ করছে সরকার: ডা. জুবাইদা রহমান
- • প্রতিরক্ষা ব্যয় বাড়াতে বড় অস্ত্রচুক্তির পথে ন্যাটো সদস্যরা
- • চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাতের রেকর্ড, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা
- • পঞ্চদশ সংশোধনী বাতিলে আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি
- • দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন বুবলী
- • বিবাহবন্ধনে আমির খান ও গৌরী স্প্র্যাট, ভাইরাল প্রথম নাচের ভিডিও
- • বিশ্ববাজারে ফের বাড়লো গ্যাস ও তেলের দাম
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
