০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৮:১৪

শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা সারা দেশে গ্যাসের চাপ কমতে পারে, সতর্ক করল পেট্রোবাংলা গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ডিএমপির ডিসি পদে রদবদল, বদলি হলেন ৬ কর্মকর্তা জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষী বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সার্ককে কার্যকর আঞ্চলিক জোট হিসেবে গড়ে তুলতে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে সামান্য ঊর্ধ্বগতি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে সামান্য ঊর্ধ্বগতি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ১০:০৩

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আন্তর্জাতিক তেলের বাজারে এখন সরবরাহ ও চাহিদার ভারসাম্যই প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে মঙ্গলবার (৮ জুলাই) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (জিএমটি ০০:৪৬) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৮ সেন্ট বা ০ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৭২ দশমিক ২৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২৯ সেন্ট বা ০ দশমিক ২৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৮ দশমিক ৮৪ ডলারে উঠেছে। এর আগের দিন দাম ইরান সংঘাত শুরুর আগের অবস্থানের কাছাকাছি নেমে এসেছিল।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, তেলের সরবরাহ পুনরুদ্ধার হওয়ায় তাৎক্ষণিক ঝুঁকি কিছুটা কমেছে। তবে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের অনিশ্চয়তার কারণে বর্তমান যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে বাজার এখনও সতর্ক রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, ওয়াশিংটন হয় ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাবে, নয়তো "কাজ শেষ করবে"। তার এই মন্তব্যকে নতুন করে সামরিক পদক্ষেপের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

বর্তমানে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, হরমুজ প্রণালিতে নৌপরিবহনের নিরাপত্তা এবং উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানি স্বাভাবিক হওয়ার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত জুন মাসে দৈনিক ৩৮ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল উৎপাদন করেছে। এটি এপ্রিল ২০২০ সালের পর সর্বোচ্চ উৎপাদন এবং সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতের আগের সময়ের তুলনায়ও বেশি।

অন্যদিকে, রাশিয়াসহ তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস (OPEC+) আগস্ট থেকে দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা আরও ১ লাখ ৮৮ হাজার ব্যারেল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। জুন ও জুলাই মাসেও একই ধরনের উৎপাদন বৃদ্ধি কার্যকর করা হয়েছিল।

এ ছাড়া সৌদি আরব এশিয়ার ক্রেতাদের জন্য আগস্ট মাসে তাদের প্রধান আরব লাইট ক্রুডের সরকারি বিক্রয়মূল্য (ওএসপি) ওমান/দুবাই গড় মূল্যের তুলনায় ব্যারেলপ্রতি ১ দশমিক ৫০ ডলার কমিয়েছে। আগের মাসের তুলনায় এটি ১ দশমিক ১০ ডলারের হ্রাস, যা দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় মূল্যছাড় হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, আগামী দিনে আন্তর্জাতিক তেলের দামের গতিপথ অনেকটাই নির্ভর করবে চীনের জ্বালানি চাহিদা কতটা পুনরুদ্ধার হয় এবং বৈশ্বিক বাজারে সরবরাহ ও চাহিদার ভারসাম্য কীভাবে বজায় থাকে।

আরও পড়ুন