০৮ জুলাই ২০২৬, বুধবার, ১৭:৪২

শিরোনাম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ জন ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী বিমানযাত্রীদের ভোগান্তি কমাতে শাহজালাল বিমানবন্দরে বিশেষ শাটল সেবা চালু ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু এ বছর হচ্ছে না সিটি করপোরেশন নির্বাচন, অগ্রাধিকার ইউপি ও পৌরসভা ভোট ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়, নিউইয়র্কে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ১৩ জুলাই বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, ৫ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, ৫ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ১৬:৩৩

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৫ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

উখিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, পাহাড়ধসের ঘটনায় ২০ জনের বেশি মাদ্রাসা শিক্ষার্থী মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

টানা বৃষ্টি ও পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ বসতি স্থাপনের কারণে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রতিবছরই পাহাড়ধসের ঝুঁকি তৈরি হয়। সংশ্লিষ্টরা পরিস্থিতি মোকাবিলায় কাজ করছেন।

আরও পড়ুন