০৮ জুলাই ২০২৬, বুধবার, ১৮:৩৯

শিরোনাম
অনার্স পর্যন্ত মেয়েদের ফ্রি শিক্ষার পরিকল্পনা প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ জন ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী বিমানযাত্রীদের ভোগান্তি কমাতে শাহজালাল বিমানবন্দরে বিশেষ শাটল সেবা চালু ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু এ বছর হচ্ছে না সিটি করপোরেশন নির্বাচন, অগ্রাধিকার ইউপি ও পৌরসভা ভোট ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়, নিউইয়র্কে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ১৩ জুলাই বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ৪৭ কিলোমিটার উঁচু করার পরিকল্পনা সরকারের :রেলপথ প্রতিমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ৪৭ কিলোমিটার উঁচু করার পরিকল্পনা সরকারের :রেলপথ প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ১৭:০০

টানা বৃষ্টিতে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের একটি অংশ পানিতে তলিয়ে যাওয়ার পর জলাবদ্ধতার স্থায়ী সমাধানে চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইন পাঁচ ফুট উঁচু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

বুধবার (৮ জুলাই) সকালে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় জলাবদ্ধতায় তলিয়ে যাওয়া রেললাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

রেলপথ প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইন পাঁচ ফুট উঁচু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি বর্তমানে দরপত্র প্রক্রিয়ায় রয়েছে। কাজ বাস্তবায়ন হলে অতিবৃষ্টির সময় রেললাইন পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা কমবে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হবে।

তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। তাই পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল শুরু করা হবে।

আগাম টিকিট কাটা যাত্রীরা প্রচলিত নিয়ম অনুযায়ী ভাড়া ফেরত পাবেন বলেও জানান প্রতিমন্ত্রী।

এর আগে প্রতিমন্ত্রী গ্যাংকারে করে ষোলশহর ও জান আলীহাট স্টেশনের মধ্যবর্তী জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ষোলশহর ও জান আলীহাট স্টেশনের মধ্যবর্তী প্রায় ৫০০ মিটার রেললাইন পানির নিচে তলিয়ে গেছে।

নিরাপত্তার কারণে বুধবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। তবে রেললাইনের কোনো কাঠামোগত ক্ষতি হয়নি। পানি নেমে যাওয়ার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।

আরও পড়ুন