চট্টগ্রামসহ ৪ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ১৬:৩৬
বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন নদীর পানি দ্রুত বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় এসব অঞ্চলের কয়েকটি নদী বিপৎসীমা অতিক্রম করে আকস্মিক বন্যার সৃষ্টি করতে পারে।
সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি। এছাড়া লক্ষ্মীপুর, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর, ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, সম্ভাব্য এই আকস্মিক বন্যা প্রায় তিন দিন স্থায়ী হতে পারে। শনিবার থেকে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।
এদিকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে। একই সঙ্গে সুরমা-কুশিয়ারা, গোমতী, মুহুরী, ফেনী, সাঙ্গু, মাতামুহুরী, দুধকুমার ও ধরলাসহ কয়েকটি নদীর পানিও দ্রুত বাড়তে পারে।
আরও পড়ুন
- • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ জন
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ৪৭ কিলোমিটার উঁচু করার পরিকল্পনা সরকারের :রেলপথ প্রতিমন্ত্রী
- • বিমানযাত্রীদের ভোগান্তি কমাতে শাহজালাল বিমানবন্দরে বিশেষ শাটল সেবা চালু
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
- • চট্টগ্রামসহ ৪ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
- • উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, ৫ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • ট্রেনিংয়ে ফিরেছেন রাফিনহা, থাকবেন কি নরওয়ের বিপক্ষে?
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: স্বাস্থ্যমন্ত্রী
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • ৪ কোম্পানিকে আমানত পরিশোধে ৩ মাসের সময় দিল বাংলাদেশ ব্যাংক
