ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:০৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর নতুন মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে ভেঙে দেওয়া হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন। একই সঙ্গে তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতি সম্মতি জ্ঞাপন করেছেন।
সংবিধান অনুযায়ী, নতুন সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত বা ভেঙে গেছে বলে গণ্য হবে। এর আগে বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন।
পৃথক এক গেজেটে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে গত ৫ আগস্টের পর থেকে দেশে দায়িত্ব পালন করা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের অবসান ঘটল। আজ রাত থেকেই নতুন সরকারের পূর্ণাঙ্গ প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।
আরও পড়ুন
- • ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল
- • করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • সংসদে ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব, নেপথ্যে কী?
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • অনলাইন ব্যবস্থায় দ্রুত নিষ্পত্তি হবে শিক্ষকদের অবসর ভাতার আবেদন: শিক্ষামন্ত্রী
- • বিবাহিত পুরুষের প্রেমে না জড়ানোর পরামর্শ প্রভার
- • মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে ‘নরক’ বানানোর হুঁশিয়ারি আইআরজিসির
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
