ইয়ামালকে ঠেকাতে আলাদা পরিকল্পনা নেই: রাবিও
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ২৩:১৩
বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচের আগে লামিন ইয়ামালকে ঘিরে আলাদা কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ফ্রান্সের মিডফিল্ডার আদ্রিয়েন রাবিও। একই সঙ্গে ইউরো ২০২৪-এ বার্সেলোনার তরুণ তারকাকে নিয়ে করা নিজের পুরোনো মন্তব্য নিয়েও কথা বলেছেন তিনি।
স্পেন-ফ্রান্স সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে রাবিওকে ইউরো ২০২৪-এর সেমিফাইনালের প্রসঙ্গ মনে করিয়ে দেওয়া হয়। তখন তিনি বলেছিলেন, ফাইনালে যেতে হলে ইয়ামালকে আরও অনেক কিছু প্রমাণ করতে হবে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়ামাল লিখেছিলেন, ‘নীরবে এগিয়ে চলো, চেকমেট বলার সময় এলে তবেই বলো।’ সেই ম্যাচেই দুর্দান্ত গোল করে ফ্রান্সকে বিদায় করেছিলেন স্প্যানিশ এই তরুণ।
তবে এবার রাবিও জানিয়েছেন, ফ্রান্সের পরিকল্পনা শুধু ইয়ামালকে ঘিরে নয়। তিনি বলেন, একজন খেলোয়াড়কে থামানোর চেয়ে পুরো স্পেন দলের শক্তি মোকাবিলাই তাদের মূল লক্ষ্য।
রাবিও বলেন, “ইয়ামালকে থামানোর জন্য আলাদা কোনো পরিকল্পনা নেই। আমরা শুধু একজন খেলোয়াড় নয়, পুরো স্পেন দলকে নিয়ে ভাবছি। তাদের বল দখল, আক্রমণ তৈরি এবং ছোট পাসে খেলার দক্ষতা নিয়ে সতর্ক থাকতে হবে।”
স্পেনের বিপক্ষে অতীতের কঠিন অভিজ্ঞতা থাকলেও এবার ফ্রান্স আত্মবিশ্বাসী বলে জানান রাবিও। তার মতে, পুরো টুর্নামেন্টে কঠিন পথ পেরিয়ে আসায় দলটি মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত।
ইয়ামালকে নিয়ে দুই বছর আগের মন্তব্য প্রসঙ্গে রাবিও বলেন, ঠিক কী বলেছিলেন তা তার মনে নেই। তবে যদি এমন কিছু বলে থাকেন, তখন সেটিই তার মনে হয়েছিল।
বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বর্তমান সময়ের দুই শক্তিশালী দল ফ্রান্স ও স্পেন। টানা তৃতীয়বার ফাইনালে যাওয়ার লক্ষ্য ফ্রান্সের, অন্যদিকে স্পেন মাঠে নামছে টানা ১৬ ম্যাচ অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে। ডালাসের সেমিফাইনালে তাই জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব।
আরও পড়ুন
- • বগুড়া-সিরাজগঞ্জ রেল প্রকল্পে কমছে ১,৬০০ কোটি টাকা
- • জামানত ছাড়াই স্টার্টআপে ৫ কোটি টাকা ঋণ দেবে সরকার
- • ইয়ামালকে ঠেকাতে আলাদা পরিকল্পনা নেই: রাবিও
- • হাতে আচারের বয়াম, মুখে ‘টাইটানিক’ স্বপ্ন; ট্রলে উর্বশী
- • ডিজিটাল যুদ্ধে ইরানের নতুন কৌশল, চাপে যুক্তরাষ্ট্র
- • সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলগুলোর অংশ গ্রহণ চান স্বরাষ্ট্রমন্ত্রীর
- • বন্যার কারণে পরীক্ষা পেছানোর দাবি রিজভীর
- • ৪৭% সময় হেঁটেই মেসির বিশ্বকাপ রাজত্ব!
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
- • ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ
