এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বেগ নেই, দাবি শিক্ষামন্ত্রীর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১৯:২৯
দেশের কোথাও বড় ধরনের দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়নি, শুধু কুমিল্লা মহিলা কলেজে কিছু সমস্যা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “সারাদেশে আমরা ডিসি ও ইউএনওদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, কোথাও কোনো ধরনের দুর্যোগ ঘটেনি, শুধু কুমিল্লা মহিলা কলেজ ছাড়া।”
তিনি জানান, পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল ছিল। এ কারণে ওই দুটি প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরীক্ষার প্রশ্ন প্রণয়ন নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে মাত্র চার মাস আগে। প্রশ্ন তৈরির প্রক্রিয়া শুরু হয় প্রায় দুই বছর আগে। তাই আগের মডারেটররাই প্রশ্ন তৈরি করেছেন। বর্তমান সরকারের পক্ষ থেকে প্রশ্ন তৈরির কোনো সুযোগ ছিল না।
তিনি আরও বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, “আজও আমাদের স্টেকহোল্ডাররা জানিয়েছেন, পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। শুধু কুমিল্লা সরকারি মহিলা কলেজে একটি ঘটনা ঘটেছে, তবে সেখানেও পরীক্ষা স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে।”
আরও পড়ুন
- • বন্যায় পরীক্ষা নেওয়ার প্রতিবাদ, চট্টগ্রাম বোর্ডে বিক্ষোভ
- • ‘ডাক্তার বলেছেন রোদ পোহাতে’, বিকিনি লুকে ভাইরাল নুসরাত ফারিয়া
- • এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বেগ নেই, দাবি শিক্ষামন্ত্রীর
- • বন্যাকবলিত দেশের ৫৯ উপজেলা, মৃত্যু বেড়ে ৫৪: দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী
- • আন্দোলনরত শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর
- • বাংলাদেশে পুশ ইন নিয়ে আসাম সরকারের তথ্য প্রকাশ
- • শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সরকারের অবস্থান জানালেন তথ্য উপদেষ্টা
- • শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বুধবার শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
