৪৭% সময় হেঁটেই মেসির বিশ্বকাপ রাজত্ব!
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ২২:১৬
মাঠে দৌড় কম, তবু গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে আছেন লিওনেল মেসি। কিলিয়ান এমবাপ্পে যখন গতির ঝড় তুলছেন, তখন আর্জেন্টাইন অধিনায়ক অনেকটা হেঁটেই নিজের দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক তারকা খেলোয়াড়ের গতি কমে গেলেও মেসি নিজেকে বদলে নিয়েছেন ভিন্নভাবে। গতি হারানোর বদলে তিনি খেলাকে নিয়ন্ত্রণ করার কৌশল বেছে নিয়েছেন। যার প্রমাণ মিলছে চলমান বিশ্বকাপে তার পারফরম্যান্সে।
এই আসরে মেসি এখন পর্যন্ত ৩৩টি শট নিয়েছেন এবং সতীর্থদের জন্য তৈরি করেছেন ২১টি গোলের সুযোগ। সবচেয়ে অবাক করার বিষয় হলো, মাঠে থাকা গোলরক্ষক ছাড়া খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি সময় হাঁটলেও এমন পরিসংখ্যান গড়েছেন তিনি।
পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপে মেসি মোট মাঠের ৪৭ শতাংশ সময় হেঁটে কাটিয়েছেন। আর্জেন্টিনার যেসব খেলোয়াড় ২০ মিনিটের বেশি খেলেছেন, তাদের মধ্যে তার গড় দৌড়ের দূরত্ব সবচেয়ে কম—প্রতি ৯০ মিনিটে মাত্র ৮.২ কিলোমিটার।
এ ছাড়া প্রতি ম্যাচে মেসির স্প্রিন্টের সংখ্যা মাত্র ২.৭টি। চার বছর আগে এই সংখ্যা ছিল ৫.৩। অর্থাৎ শারীরিক গতি কমলেও তার প্রভাব ও কার্যকারিতা কমেনি।
বিশ্বকাপের শেষ ১৫ ম্যাচে মেসিকে গোল বা অ্যাসিস্ট থেকে মাত্র একবার (পোল্যান্ডের বিপক্ষে) আটকে রাখা সম্ভব হয়েছে। এই সময়ে আর্জেন্টাইন তারকার গোল ১৬টি এবং অ্যাসিস্ট ৭টি। গোল্ডেন বুটের দৌড়ে তাই এমবাপ্পের সঙ্গে সমানতালে লড়াই চালিয়ে যাচ্ছেন ফুটবলের এই মহাতারকা।
আরও পড়ুন
- • বন্যার কারণে পরীক্ষা পেছানোর দাবি রিজভীর
- • ৪৭% সময় হেঁটেই মেসির বিশ্বকাপ রাজত্ব!
- • শাকিব-ইধিকার নতুন সিনেমা? ইধিকার পোস্ট ঘিরে জল্পনা
- • ‘রাজাকার’ থেকে ‘ফার্মের মুরগি’, দুই বছর পর আবার ১৪ জুলাই
- • শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদ ভবনের সামনে পরীক্ষার্থীদের বিক্ষোভ
- • ‘জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না’, বিরোধীদলীয় নেতা
- • ‘ফার্মের মুরগি’ মন্তব্যে ভাইরাল শিক্ষামন্ত্রী
- • হরমুজ প্রণালি রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবে ইরানের
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
