শাকিব-ইধিকার নতুন সিনেমা? ইধিকার পোস্ট ঘিরে জল্পনা
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ২২:০৮
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পালকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। হঠাৎ নিজের ফেসবুক পেজের কাভার ফটো পরিবর্তন করে ‘প্রিয়তমা’ সিনেমার পোস্টার যুক্ত করেছেন ইধিকা পাল। এরপর থেকেই ভক্তদের মধ্যে গুঞ্জন—নতুন কোনো সিনেমায় আবারও একসঙ্গে দেখা যেতে পারে এই জুটিকে।
যদিও বিষয়টি নিয়ে এখনো ইধিকা পাল বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে তার এমন পরিবর্তনকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা।
সংশ্লিষ্ট সূত্র বলছে, শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার পরিকল্পনা করছে ‘বরবাদ’ টিম। গুঞ্জন রয়েছে, পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সম্ভাব্য নতুন সিনেমায় শাকিব খানের বিপরীতে ইধিকা পালকে দেখা যেতে পারে। তবে এ বিষয়ে নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এরই মধ্যে ‘প্রিয়তমা’ সিনেমার পোস্টারকে ইধিকার কাভার ফটো হিসেবে ব্যবহার নতুন করে সেই আলোচনাকে উসকে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্তই শাকিব-ইধিকা জুটিকে আবার বড় পর্দায় দেখতে চাওয়ার কথা জানাচ্ছেন।
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হয় কলকাতার অভিনেত্রী ইধিকা পালের। শাকিব খানের সঙ্গে তার রসায়ন দর্শকদের প্রশংসা পায় এবং সিনেমাটিও বক্স অফিসে সফলতা অর্জন করে। সেই সাফল্যের পর থেকেই এই জুটিকে আবার একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
আরও পড়ুন
- • সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলগুলোর অংশ গ্রহণ চান স্বরাষ্ট্রমন্ত্রীর
- • বন্যার কারণে পরীক্ষা পেছানোর দাবি রিজভীর
- • ৪৭% সময় হেঁটেই মেসির বিশ্বকাপ রাজত্ব!
- • শাকিব-ইধিকার নতুন সিনেমা? ইধিকার পোস্ট ঘিরে জল্পনা
- • ‘রাজাকার’ থেকে ‘ফার্মের মুরগি’, দুই বছর পর আবার ১৪ জুলাই
- • শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদ ভবনের সামনে পরীক্ষার্থীদের বিক্ষোভ
- • ‘জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না’, বিরোধীদলীয় নেতা
- • ‘ফার্মের মুরগি’ মন্তব্যে ভাইরাল শিক্ষামন্ত্রী
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
