১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৬:০০

শিরোনাম
ফিরলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: শামা ওবায়েদ বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী সংসদ ভবনের মসজিদে বৃষ্টির পানি, সারি সারি বালতি অনলাইনে মাদক ব্যবসায় আসছে মৃত্যুদণ্ডের আইন বন্যার মধ্যেও বন্ধ হচ্ছে না এইচএসসি পরীক্ষা মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর কবে চালু হবে, জানালেন নৌপরিবহনমন্ত্রী আগামীকাল ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় মার্কিন ভিসায় নতুন নিয়ম, জানাতে হবে ৫ বছরের সামাজিক যোগাযোগ তথ্য

গ্রেপ্তারের পর অর্ঘ্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন শ্রাবন্তীর

গ্রেপ্তারের পর অর্ঘ্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন শ্রাবন্তীর

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ২১:২৮

অভিযোগের মুখে থাকা অর্ঘ্য মুখার্জির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। সোমবার (১৩ জুলাই) বিকেলে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বিষয়ে নিজের অবস্থান জানান তিনি।

পোস্টে শ্রাবন্তী জানান, ২০২৪ সালে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা তার অনুষ্ঠান ও দৈনন্দিন সূচি দেখাশোনার দায়িত্ব নেয়। ওই সংস্থার মাধ্যমেই অর্ঘ্য মুখার্জির সঙ্গে তার পরিচয় হয়।

অর্ঘ্যের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগের বিষয়ে শ্রাবন্তী বলেন, “আমি এখন জানতে পেরেছি, অর্ঘ্য অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। এই খবর আমাকে খুবই অস্বস্তিতে ফেলেছে। যদিও তার ব্যক্তিগত কাজ সম্পর্কে আমি কিছুই জানি না। এ ঘটনার পর তার সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকতে চাই না।”

তিনি আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেও জানিয়েছেন।

অভিযোগকারী নারী ও অর্ঘ্য মুখার্জি একই ইভেন্ট কোম্পানিতে কর্মরত ছিলেন। ওই নারীর অভিযোগ, গত ১২ এপ্রিল হাওড়ার চ্যাটার্জিহাট এলাকায় অর্ঘ্যের বাড়িতে কাজের কথা বলে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় গত ১২ জুন চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী। পরে ধর্ষণসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা হয়। পুলিশ এরই মধ্যে অভিযুক্ত অর্ঘ্য মুখার্জিকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন