১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০২

শিরোনাম
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলগুলোর অংশ গ্রহণ চান স্বরাষ্ট্রমন্ত্রীর বন্যার কারণে পরীক্ষা পেছানোর দাবি রিজভীর ‘রাজাকার’ থেকে ‘ফার্মের মুরগি’, দুই বছর পর আবার ১৪ জুলাই শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদ ভবনের সামনে পরীক্ষার্থীদের বিক্ষোভ ‘জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না’, বিরোধীদলীয় নেতা ‘ফার্মের মুরগি’ মন্তব্যে ভাইরাল শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বেগ নেই, দাবি শিক্ষামন্ত্রীর বন্যাকবলিত দেশের ৫৯ উপজেলা, মৃত্যু বেড়ে ৫৪: দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী
শিরোনাম
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলগুলোর অংশ গ্রহণ চান স্বরাষ্ট্রমন্ত্রীর বন্যার কারণে পরীক্ষা পেছানোর দাবি রিজভীর ‘রাজাকার’ থেকে ‘ফার্মের মুরগি’, দুই বছর পর আবার ১৪ জুলাই শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদ ভবনের সামনে পরীক্ষার্থীদের বিক্ষোভ ‘জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না’, বিরোধীদলীয় নেতা ‘ফার্মের মুরগি’ মন্তব্যে ভাইরাল শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বেগ নেই, দাবি শিক্ষামন্ত্রীর বন্যাকবলিত দেশের ৫৯ উপজেলা, মৃত্যু বেড়ে ৫৪: দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী

‘রাজাকার’ থেকে ‘ফার্মের মুরগি’, দুই বছর পর আবার ১৪ জুলাই

‘রাজাকার’ থেকে ‘ফার্মের মুরগি’, দুই বছর পর আবার ১৪ জুলাই

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ২২:০২

বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে ১৪ জুলাই তারিখটি যেন বারবার আলোচনার কেন্দ্র হয়ে উঠছে। ২০২৪ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘রাজাকারের নাতি-পুতি’ মন্তব্য ঘিরে যেমন দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন তীব্র হয়েছিল, ঠিক দুই বছর পর একই তারিখে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ‘ফার্মের মুরগি’ মন্তব্য ঘিরে নতুন করে উত্তাল হয়েছে রাজপথ।

২০২৪ সালের ১৪ জুলাই চীন সফর শেষে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সাংবাদিক প্রভাস আমিনের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা সুযোগ না পেলে ‘রাজাকারের নাতি-পুতিরা’ পাবে কি না। তার এই মন্তব্যের পর রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ শুরু হয়। পরে সেই আন্দোলন সরকার পতনের একদফা দাবিতে রূপ নেয়।

দুই বছর পর একই তারিখে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একটি মন্তব্য ঘিরে আবারও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে এক পরীক্ষার্থীর সঙ্গে ফোনালাপে শিক্ষামন্ত্রীকে বলতে শোনা যায়, ‘এরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর আসে।’

সোমবার রাতে ওই কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা মন্তব্যটিকে অপমানজনক বলে দাবি করেন। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর সায়েন্সল্যাব, শাহবাগ, উত্তরাসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। ‘আমি কে, তুমি কে, ফার্মের মুরগি’ স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ।

আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন স্থানেও। চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও বরিশালসহ কয়েকটি এলাকায় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কর্মসূচি পালন করেন।

এর মধ্যেই জাতীয় সংসদে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় বাজেট অধিবেশনে তিনি বলেন, তার ব্যক্তিগত মন্তব্যে কেউ আহত হয়ে থাকলে তিনি দুঃখিত। তিনি দাবি করেন, কাউকে উদ্দেশ্য করে অপমান করার জন্য ওই মন্তব্য করেননি।

এর আগে সংসদে এইচএসসি পরীক্ষা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি জানতে চান, গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার সময় এমন পরিস্থিতিতে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হলো না কেন।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ৬৪ জেলার প্রশাসন, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।

তবে বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের দুর্ভোগের চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই সমালোচনা শুরু হয়। কোথাও কোমরসমান পানি পেরিয়ে, আবার কোথাও নৌকায় করে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার দৃশ্য ভাইরাল হয়। এর পরপরই শিক্ষামন্ত্রীর মন্তব্য নতুন করে ক্ষোভের জন্ম দেয়।

আরও পড়ুন