১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৯

শিরোনাম
জামানত ছাড়াই স্টার্টআপে ৫ কোটি টাকা ঋণ দেবে সরকার সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলগুলোর অংশ গ্রহণ চান স্বরাষ্ট্রমন্ত্রীর বন্যার কারণে পরীক্ষা পেছানোর দাবি রিজভীর ‘রাজাকার’ থেকে ‘ফার্মের মুরগি’, দুই বছর পর আবার ১৪ জুলাই শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদ ভবনের সামনে পরীক্ষার্থীদের বিক্ষোভ ‘জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না’, বিরোধীদলীয় নেতা ‘ফার্মের মুরগি’ মন্তব্যে ভাইরাল শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বেগ নেই, দাবি শিক্ষামন্ত্রীর
শিরোনাম
জামানত ছাড়াই স্টার্টআপে ৫ কোটি টাকা ঋণ দেবে সরকার সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলগুলোর অংশ গ্রহণ চান স্বরাষ্ট্রমন্ত্রীর বন্যার কারণে পরীক্ষা পেছানোর দাবি রিজভীর ‘রাজাকার’ থেকে ‘ফার্মের মুরগি’, দুই বছর পর আবার ১৪ জুলাই শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদ ভবনের সামনে পরীক্ষার্থীদের বিক্ষোভ ‘জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না’, বিরোধীদলীয় নেতা ‘ফার্মের মুরগি’ মন্তব্যে ভাইরাল শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বেগ নেই, দাবি শিক্ষামন্ত্রীর

সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলগুলোর অংশ গ্রহণ চান স্বরাষ্ট্রমন্ত্রীর

সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলগুলোর অংশ গ্রহণ চান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ২২:৫৯

গণভোটের গণরায় বাস্তবায়নে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলগুলোকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে সংবিধান সংশোধন প্রয়োজন এবং সরকার এটি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে ‘জুলাই গণ-অভ্যুত্থান ও গণহত্যার বিচার’ বিষয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের উত্থাপিত নোটিশের ওপর আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তিনি দিয়েছিলেন। সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে বিরোধী দলগুলোর সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, জুলাইয়ের চেতনা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী যেন এই আন্দোলনের কৃতিত্ব এককভাবে দাবি করে বা বিতর্কিত করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের দলগত বিচারের দাবিতে বিএনপি শুরু থেকেই সোচ্চার ছিল। আইন সংশোধনের মাধ্যমে এ বিচারের আইনি ভিত্তি তৈরি হয়েছে বলেও জানান তিনি।

শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা, প্রসিকিউটর ও তদন্ত কর্মকর্তার সংখ্যা বাড়ানো হবে।

তিনি আরও জানান, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং ভবিষ্যতে ফ্যাসিবাদ প্রতিরোধে সংবিধান সংস্কারে সরকার কাজ করছে। এ লক্ষ্যে গঠিত সংবিধান সংস্কার কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি আসন খালি রাখা হয়েছে।

জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের জন্য সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা, আহতদের বিভিন্ন শ্রেণি অনুযায়ী আর্থিক সহায়তা এবং মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। গুরুতর আহতদের বিদেশে চিকিৎসার ব্যবস্থাও করা হবে।

এদিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দীর্ঘ সাড়ে ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের চূড়ান্ত ফল। তাই শুধু জুলাই নয়, আগের সময়ের শহীদ, আহত, গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিদেরও রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করতে হবে।

তিনি আহত জুলাইযোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়ে তিনি বলেন, বিচার অবশ্যই ন্যায়বিচারের ভিত্তিতে হতে হবে।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, গণভোটের রায় যথাযথভাবে বাস্তবায়ন না হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা দুর্বল হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার ও সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্য প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন