বগুড়া-সিরাজগঞ্জ রেল প্রকল্পে কমছে ১,৬০০ কোটি টাকা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ২৩:২৬
পরিকল্পনা কমিশনের আপত্তির মুখে বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের ব্যয় কমানো হচ্ছে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা। পরামর্শকসহ কয়েকটি খাতে অতিরিক্ত ব্যয় কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি)।
প্রকল্পের ব্যয় নিয়ে মতবিরোধের কারণে পিইসি সভা এক দিনে শেষ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দুই দিনে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান সংশ্লিষ্টরা। এখন সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির জন্য রেলপথ মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হচ্ছে।
জানা গেছে, প্রকল্পে সবচেয়ে বেশি আপত্তি উঠেছে পরামর্শক খাতে। এ খাতে ২৩১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। ৭৬ জন পরামর্শকের মধ্যে ১৩ জন বিদেশি এবং ৬৩ জন দেশীয় পরামর্শক ছিলেন। শুধু তাদের বেতন বাবদ ধরা হয়েছিল ১০৬ কোটি টাকা। পাশাপাশি যাতায়াত, থাকা ও অন্যান্য খাতে রাখা হয়েছিল আরও ১২৫ কোটি টাকা। সংশোধনের মাধ্যমে এ খাতে প্রায় ২৫ কোটি টাকা কমানো হচ্ছে।
এ ছাড়া মূল্য সমন্বয় (প্রাইস অ্যাডজাস্টমেন্ট) খাতে প্রায় ৫০০ কোটি টাকা কমানোর সুপারিশ করা হয়েছে। ভূমি অধিগ্রহণের পুনর্বাসন (রিসেটেলমেন্ট) খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা থেকে কমিয়ে ৮২ কোটি টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। ফিজিক্যাল কন্টিনজেন্সি খাত থেকেও প্রায় ২২০ কোটি টাকা কমানো হচ্ছে।
৮৫ দশমিক ৬৭ কিলোমিটার দীর্ঘ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্পের মূল ব্যয় ধরা হয়েছিল ৫ হাজার ৫৭৯ কোটি ৭০ লাখ টাকা। পরে সংশোধনের মাধ্যমে তা বেড়ে ১২ হাজার ৫২৪ কোটি ৩৭ লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়।
এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৮১৩ কোটি ৭০ লাখ টাকা এবং এআইআইবি ঋণ থেকে ৮ হাজার ৭১০ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে। তবে পিইসির সুপারিশ অনুযায়ী প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা কমিয়ে প্রকল্প ব্যয় প্রায় ১০ হাজার ৯০০ কোটি টাকায় নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পটির কাজ শুরু হয় ২০১৮ সালের জুলাইয়ে। মূল মেয়াদ ২০২৩ সালের জুন পর্যন্ত থাকলেও কয়েক দফায় বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত করা হয়। নতুন সংশোধনীতে প্রকল্পের মেয়াদ আরও সাড়ে চার বছর বাড়িয়ে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে।
আরও পড়ুন
- • বগুড়া-সিরাজগঞ্জ রেল প্রকল্পে কমছে ১,৬০০ কোটি টাকা
- • জামানত ছাড়াই স্টার্টআপে ৫ কোটি টাকা ঋণ দেবে সরকার
- • ইয়ামালকে ঠেকাতে আলাদা পরিকল্পনা নেই: রাবিও
- • হাতে আচারের বয়াম, মুখে ‘টাইটানিক’ স্বপ্ন; ট্রলে উর্বশী
- • ডিজিটাল যুদ্ধে ইরানের নতুন কৌশল, চাপে যুক্তরাষ্ট্র
- • সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলগুলোর অংশ গ্রহণ চান স্বরাষ্ট্রমন্ত্রীর
- • বন্যার কারণে পরীক্ষা পেছানোর দাবি রিজভীর
- • ৪৭% সময় হেঁটেই মেসির বিশ্বকাপ রাজত্ব!
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
- • ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ
