পার্বতীপুরে একই ঘরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ১০:০৫
দিনাজপুরের পার্বতীপুরে নিজ বাড়ির একটি কক্ষ থেকে মা ও তার কিশোরী মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট ছোট চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ছোট চন্ডিপুর গ্রামের বাসিন্দা রিপেন চন্দ্রের স্ত্রী ছবি রানী (৩৩) এবং তার মেয়ে পল্লবী রানী (১৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের পর থেকে ছবি রানী ও পল্লবী রানী নিজেদের শোয়ার ঘর থেকে বের হচ্ছিলেন না। দীর্ঘ সময় কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়।
পরে রিপেন চন্দ্র দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে একই সিলিং ফ্যানের সঙ্গে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পার্বতীপুর মডেল থানার এসআই কামাল জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, “কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
আরও পড়ুন
- • হরমুজ প্রণালির নিরাপত্তায় ২০ শতাংশ ফি চান ট্রাম্প
- • প্রধানমন্ত্রীর বহরের গাড়িতে ইটের টুকরো, নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত করছে পুলিশ
- • বিশ্বকাপ থেকে বিদায়, তবুও হালান্ডদের বীরের মর্যাদায় সংবর্ধনা দিল নরওয়ে
- • দেনমোহর আদায়ে নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল
- • দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে কার্যকর নতুন দাম
- • অনলাইনে মাদক বেচাকেনায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস
- • এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- • বিশ্বকাপ সেমিফাইনালে স্পেন-ফ্রান্স মহারণ, জয়ের সম্ভাবনায় এগিয়ে ফ্রান্স
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
