১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১১:২৮

শিরোনাম
প্রধানমন্ত্রীর বহরের গাড়িতে ইটের টুকরো, নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত করছে পুলিশ এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান বাংলাদেশের ঢাবিতে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর, উদ্বোধন করবেন স্টার্টআপ প্ল্যাটফর্ম সংবিধান সংশোধন কমিটির প্রধান হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফিরলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: শামা ওবায়েদ বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী সংসদ ভবনের মসজিদে বৃষ্টির পানি, সারি সারি বালতি অনলাইনে মাদক ব্যবসায় আসছে মৃত্যুদণ্ডের আইন

রাজশাহীতে পরিবহন ধর্মঘট, টার্মিনাল থেকে ছাড়ছে না কোনো বাস

রাজশাহীতে পরিবহন ধর্মঘট, টার্মিনাল থেকে ছাড়ছে না কোনো বাস

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ০৯:৫৩

মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে নগরীর নওদাপাড়া ও শিরোইল বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম জানান, নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করেই এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, সোমবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রশাসন, বাস মালিক সমিতি ও শ্রমিক নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নির্বাচন পরিচালনা কমিটিতে বাস মালিক সমিতির একজন প্রতিনিধি রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হট্টগোলের কারণে বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়ে যায়।

বৈঠক শেষে শ্রমিকদের একটি অংশ শিরোইল বাস টার্মিনালে গিয়ে উত্তেজনা সৃষ্টি করে। তারা নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা কমিটি গঠন না হওয়া পর্যন্ত সব রুটে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়।

তবে দূরপাল্লার বাসগুলোকে রাজশাহীতে ফেরত আসা এবং অন্য জেলার বাসগুলোকে রাজশাহী ছাড়ার জন্য মঙ্গলবার সকাল পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এরপর সকাল থেকে শ্রমিকদের কর্মবিরতির কারণে কোনো বাস আর ছেড়ে যায়নি।

বাস টিকিট কাউন্টারগুলো খোলা থাকলেও ধর্মঘট কখন প্রত্যাহার হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি পরিবহন সংশ্লিষ্টরা।

বাস চলাচল বন্ধ থাকায় আন্তঃজেলা ও দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে বিআরটিসি বাস ও ট্রেন চলাচল স্বাভাবিক থাকায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে।

রাজশাহী জেলা বাস মালিক সমিতির প্রতিনিধি হেলাল উদ্দিন বলেন, বাস বন্ধের বিষয়ে মালিক সমিতির পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। কেউ কর্মবিরতিতে গেলে সেটি তার নিজস্ব সিদ্ধান্ত। মালিক সমিতির পক্ষ থেকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন ইস্যুতে গত কয়েক মাস ধরে রাজশাহীতে একাধিকবার বাস চলাচল বন্ধের ঘটনা ঘটেছে। প্রশাসনের হস্তক্ষেপ ও আশ্বাসের পর প্রতিবারই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন