জামানত ছাড়াই স্টার্টআপে ৫ কোটি টাকা ঋণ দেবে সরকার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ২৩:১৬
তরুণ স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, নতুন উদ্যোক্তারা কোনো ধরনের জামানত ছাড়াই ৫ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত সরকারি অর্থায়নের সুযোগ পাবেন।
মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তরুণ, স্টার্টআপ এবং সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের প্রশ্নের জবাবে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, মেধাবী উদ্যোক্তাদের পাশে রয়েছে সরকার। স্টার্টআপ সহায়তার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই তহবিল থেকে সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।
তিনি জানান, প্রথমবারের মতো স্টার্টআপ শুরু করতে আগ্রহী উদ্যোক্তাদের প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার মতো জমি, সম্পদ বা অন্য কোনো জামানত দিতে হবে না।
প্রধানমন্ত্রী বলেন, এ জন্য একটি স্বাধীন কমিটি গঠন করা হয়েছে। যেখানে কোনো মন্ত্রী বা উপদেষ্টা থাকবেন না। কমিটি উদ্যোক্তার প্রকল্প মূল্যায়ন করে অনুমোদন দিলে জামানত ছাড়াই অর্থায়ন দেওয়া হবে।
তিনি আরও বলেন, সম্ভাবনাময় স্টার্টআপ শুরুতে ব্যর্থ হলেও তাদের পুনরায় সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
অনুষ্ঠানে আটটি বিশ্ববিদ্যালয়ের ২৩০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত অনুষ্ঠানে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।
ঢাকার বাইরের উদ্যোক্তাদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার স্টার্টআপ ইকোসিস্টেমকে শুধু রাজধানীকেন্দ্রিক রাখতে চায় না। দেশের সব অঞ্চল থেকে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার সুযোগ তৈরি করা হবে।
তিনি বলেন, একটি শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে সময় লাগবে। তবে সবাই আন্তরিকভাবে একসঙ্গে কাজ করলে এই লক্ষ্য অর্জন সম্ভব।
আরও পড়ুন
- • বগুড়া-সিরাজগঞ্জ রেল প্রকল্পে কমছে ১,৬০০ কোটি টাকা
- • জামানত ছাড়াই স্টার্টআপে ৫ কোটি টাকা ঋণ দেবে সরকার
- • ইয়ামালকে ঠেকাতে আলাদা পরিকল্পনা নেই: রাবিও
- • হাতে আচারের বয়াম, মুখে ‘টাইটানিক’ স্বপ্ন; ট্রলে উর্বশী
- • ডিজিটাল যুদ্ধে ইরানের নতুন কৌশল, চাপে যুক্তরাষ্ট্র
- • সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলগুলোর অংশ গ্রহণ চান স্বরাষ্ট্রমন্ত্রীর
- • বন্যার কারণে পরীক্ষা পেছানোর দাবি রিজভীর
- • ৪৭% সময় হেঁটেই মেসির বিশ্বকাপ রাজত্ব!
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
- • ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ
