শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদ ভবনের সামনে পরীক্ষার্থীদের বিক্ষোভ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ২১:৪১
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে সংসদ ভবনের সামনের সড়কে অবস্থান নেন তারা। এ সময় সেখানে বিহঙ্গ পরিবহনের একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে।
বাস ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে চালক রবিউল ইসলাম বলেন, “ভবিষ্যতে আমি আর কোনো শিক্ষার্থী তুলব না। দরকার হলে আর পরিবহনে চাকরিই করব না। তারা আমার বাসের চাবিও নিয়ে গেছে।”
এর আগে বিকালে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান নেন তারা।
সন্ধ্যার দিকে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দেয়। তবে কিছুক্ষণ পর আবারও তারা সংসদ ভবনের সামনে জড়ো হন।
এদিকে আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। পরে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন
- • সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলগুলোর অংশ গ্রহণ চান স্বরাষ্ট্রমন্ত্রীর
- • বন্যার কারণে পরীক্ষা পেছানোর দাবি রিজভীর
- • ৪৭% সময় হেঁটেই মেসির বিশ্বকাপ রাজত্ব!
- • শাকিব-ইধিকার নতুন সিনেমা? ইধিকার পোস্ট ঘিরে জল্পনা
- • ‘রাজাকার’ থেকে ‘ফার্মের মুরগি’, দুই বছর পর আবার ১৪ জুলাই
- • শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদ ভবনের সামনে পরীক্ষার্থীদের বিক্ষোভ
- • ‘জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না’, বিরোধীদলীয় নেতা
- • ‘ফার্মের মুরগি’ মন্তব্যে ভাইরাল শিক্ষামন্ত্রী
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
