‘জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না’, বিরোধীদলীয় নেতা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ২১:৩৭
জুলাই আন্দোলনের শহীদরা বুকের তাজা রক্ত দিয়ে জাতিকে মহৎ ঋণে আবদ্ধ করে গেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৪ জুলাই) আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী। আজ আমাদের শপথ নিতে হবে—শহীদদের এই রক্ত যেন কোনোভাবেই বৃথা না যায়। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়বিচারভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমেই কেবল তাদের এই ঋণ আংশিক পরিশোধ করা সম্ভব।”
তিনি ‘জুলাই শহীদ’ দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে শহীদদের স্মরণ করতে দলের সব শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন জামায়াতের আমির। তিনি বলেন, এই দিনটি দেশের ইতিহাসে একদিকে গৌরবের, অন্যদিকে বেদনাবিধুর স্মৃতি বহন করে। বৈষম্য, জুলুম-নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা জীবন দিয়েছেন, তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা আমাদের দায়িত্ব।
তিনি বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের নিহত হওয়ার ঘটনা কোটা আন্দোলনকে দেশব্যাপী গণআন্দোলনে রূপ দেয়। পরে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে যুক্ত হন। একপর্যায়ে তা শেখ হাসিনা সরকারের পতনের এক দফা আন্দোলনে পরিণত হয়।
জামায়াতের আমির আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের দীর্ঘ সাড়ে ১৬ বছরের শাসনের অবসান ঘটে। এর ফলে মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন
- • ৪৭% সময় হেঁটেই মেসির বিশ্বকাপ রাজত্ব!
- • শাকিব-ইধিকার নতুন সিনেমা? ইধিকার পোস্ট ঘিরে জল্পনা
- • ‘রাজাকার’ থেকে ‘ফার্মের মুরগি’, দুই বছর পর আবার ১৪ জুলাই
- • শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদ ভবনের সামনে পরীক্ষার্থীদের বিক্ষোভ
- • ‘জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না’, বিরোধীদলীয় নেতা
- • ‘ফার্মের মুরগি’ মন্তব্যে ভাইরাল শিক্ষামন্ত্রী
- • হরমুজ প্রণালি রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবে ইরানের
- • বন্যায় পরীক্ষা নেওয়ার প্রতিবাদ, চট্টগ্রাম বোর্ডে বিক্ষোভ
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
