হরমুজ প্রণালি রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবে ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ২১:০৪
যুক্তরাষ্ট্রের নতুন দফা বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। পাল্টাপাল্টি হামলায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে হরমুজ প্রণালি ঘিরে পরিস্থিতি।
আইআরজিসির দাবি, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর, অস্ত্র গুদাম ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।
ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া বলেছেন, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের কারণে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সুযোগ নেই। প্রণালিতে ইরানের অধিকার রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। বিশ্বের মোট অপরিশোধিত তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিচালিত হয়। ফলে সেখানে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজারেও উদ্বেগ তৈরি হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, টানা তৃতীয় রাতের মতো ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া যায়।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে প্রতিরক্ষামূলক হামলার পরিকল্পনা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসন ৬০ দিনের জন্য সামরিক কার্যক্রম চালানোর সুযোগ পাবে।
ট্রাম্প আরও দাবি করেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে এবং নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে এই পথ ব্যবহারকারী জাহাজের পণ্যের ওপর ২০ শতাংশ অর্থ আদায়ের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ পুনর্বহালের কথাও জানান তিনি।
তবে ট্রাম্পের এসব ঘোষণার সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ কার্যত জলদস্যুতার শামিল।
আরও পড়ুন
- • ৪৭% সময় হেঁটেই মেসির বিশ্বকাপ রাজত্ব!
- • শাকিব-ইধিকার নতুন সিনেমা? ইধিকার পোস্ট ঘিরে জল্পনা
- • ‘রাজাকার’ থেকে ‘ফার্মের মুরগি’, দুই বছর পর আবার ১৪ জুলাই
- • শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদ ভবনের সামনে পরীক্ষার্থীদের বিক্ষোভ
- • ‘জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না’, বিরোধীদলীয় নেতা
- • ‘ফার্মের মুরগি’ মন্তব্যে ভাইরাল শিক্ষামন্ত্রী
- • হরমুজ প্রণালি রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবে ইরানের
- • বন্যায় পরীক্ষা নেওয়ার প্রতিবাদ, চট্টগ্রাম বোর্ডে বিক্ষোভ
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
