বন্যার কারণে পরীক্ষা পেছানোর দাবি রিজভীর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ২২:৪৬
বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় চলমান পরীক্ষা কয়েকদিন পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে কোনো ধরনের উস্কানি বা অযাচিত হস্তক্ষেপ নয়, বরং শিক্ষার্থীদের জন্য মানবিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বন্যায় গ্রামের পর গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এর মধ্যে অনেক শিক্ষার্থীও রয়েছে। এমন পরিস্থিতিতে তাদের পক্ষে পরীক্ষার প্রস্তুতি নেওয়া কিংবা পরীক্ষা কেন্দ্রে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী ও সরকারের উচ্চপর্যায় বন্যা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং দুর্গত মানুষের সহায়তায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
বন্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসনের কার্যক্রমের কথা উল্লেখ করে রিজভী বলেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কেউ যেন খাদ্য সংকটে না পড়ে। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত গবাদিপশু ও হাঁস-মুরগির মালিকদের দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- • বগুড়া-সিরাজগঞ্জ রেল প্রকল্পে কমছে ১,৬০০ কোটি টাকা
- • জামানত ছাড়াই স্টার্টআপে ৫ কোটি টাকা ঋণ দেবে সরকার
- • ইয়ামালকে ঠেকাতে আলাদা পরিকল্পনা নেই: রাবিও
- • হাতে আচারের বয়াম, মুখে ‘টাইটানিক’ স্বপ্ন; ট্রলে উর্বশী
- • ডিজিটাল যুদ্ধে ইরানের নতুন কৌশল, চাপে যুক্তরাষ্ট্র
- • সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলগুলোর অংশ গ্রহণ চান স্বরাষ্ট্রমন্ত্রীর
- • বন্যার কারণে পরীক্ষা পেছানোর দাবি রিজভীর
- • ৪৭% সময় হেঁটেই মেসির বিশ্বকাপ রাজত্ব!
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • একজোট হয়ে ইরানকে প্রতিহত করার ঘোষণা আরব দেশগুলোর
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
