কিংবদন্তি ফুটবলারের ২০ বছরের কারাদণ্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৪, ২৩:৩১
ঘুষ নেয়ার অপরাধে চীনের সর্বকালের সেরা ফুটবলার লি টাইকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। খেলোয়াড়ি জীবনে তিনি এভারটন ও শেফিল্ড ইউনাইটেডের মতো ইংলিশ ক্লাবে খেলেছেন।
সাবেক এই চীনা ডিফেন্সিভ মিডফিল্ডার এর আগে ম্যাচ পাতানো, ঘুষ নেয়া ও কোচিংয়ের চাকরি পেতে ঘুষের প্রস্তাব দেয়ার অপরাধ স্বীকার করেছেন। লি টাইয়ের বিরুদ্ধে মামলা কার্যক্রমকে চীনের সি চিন পিং সরকারের দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান হিসেবেই দেখা হচ্ছে।
চীনের কিংবদন্তি ফুটবলার লি টাই জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করেন ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত। এরপরই বড় ধরনের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। গত মার্চে ১ কোটি ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০ কোটি টাকা) বেশি ঘুষ নেয়ার কথা স্বীকার কন। সেই অপরাধেই লি টাইকে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
একইসঙ্গে চলতি সপ্তাহে চীনা ফুটবল অ্যাসোসিয়েশনের (সিএফএ) তিন সদস্যকে ঘুষের অভিযোগে কারাদণ্ড দেয়া হয়। এ ছাড়া এক ডজনের বেশি কোচ ও খেলোয়াড়ের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে বলেও জানা গেছে।
এদিকে, চীনের সরকারি টিভি চ্যানেল সিসিটিভিতে লি টাইয়ের দুর্নীতি একটি তথ্যচিত্রও বানানো হয়েছে। যেখানে নিজের অপরাধের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। লি টাই বলেন, ‘আমি খুবই দুঃখিত। আমার উচিত ছিল সতর্ক থাকা এবং সঠিক পথ অনুসরণ করা। কিছু কিছু বিষয় সে সময় ফুটবলে বেশ প্রচলিত ছিল।’
লি টাই চীনের হয়ে ৯২ ম্যাচ খেলেছেন। চীনের জার্সিতে ২০০২ সালের বিশ্বকাপেও খেলেছেন তিনি। চীনের ক্লাব লিয়াওনিং থেকে ২০০২ সালের আগস্টে প্রিমিয়ার লিগের ক্লাব এভারটনে যোগ দেন লি টাই। ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে ২০০২–০৩ মৌসুমে ২৯ ম্যাচ খেলে এভারটনকে লিগ টেবিলের সাতে তুলে মৌসুম শেষ করেছিলেন লি। পরের মৌসুমে তাকে এভারটন স্থায়ীভাবে কিনে নিলেও ক্রমাগত চোটের কারণে নিয়মিত হতে পারেননি।
আরও পড়ুন
- • সহজ ম্যাচ কঠিন করে সিরিজ জিতলো বাংলাদেশ
- • 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- • ‘বারাণসী’তে নতুন লুকে চমক দিলেন প্রিয়াঙ্কা চোপড়া
- • গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন দুই সমীকরণ
- • ধর্ষণচেষ্টার পর হত্যা, শিশু আয়নী হত্যার রায় ঘোষণা আজ
- • ফাইনালে ২-১ স্পেনের জয়, দাবি মেন্ডিয়েতার
- • জাতীয় ঐক্যেই শত্রুর পরাজয় সম্ভব: গালিবাফ
- • বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী- গ্রেপ্তার
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের পূর্বাভাস
- • বন্যা-পাহাড়ধসে বিপর্যস্ত ৭ জেলা, প্রাণহানি বেড়ে ৫১
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স
