২০ জুলাই ২০২৬, সোমবার, ১১:১৫

শিরোনাম
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি সমুদ্রে উদ্ধার অভিযান জোরদারে কোস্টগার্ডে যুক্ত হচ্ছে আধুনিক হেলিকপ্টার যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড় 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি
শিরোনাম
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি সমুদ্রে উদ্ধার অভিযান জোরদারে কোস্টগার্ডে যুক্ত হচ্ছে আধুনিক হেলিকপ্টার যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী পাসপোর্টের নকশায় পরিবর্তন, থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি গ্যাসের দাম বাড়ানোর নতুন তোড়জোড় 'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি

দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন বিশ্বকাপ ফুটবল ফাইনালের ভেন্যু

দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন বিশ্বকাপ ফুটবল ফাইনালের ভেন্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ১১:৩৪

বিশ্বকাপ ফুটবলের বহুল প্রতীক্ষিত ফাইনালের আর মাত্র এক দিন বাকি। রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা লড়াই অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ম্যাচের আগে নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া, যার প্রভাবে নিউইয়র্ক ও নিউ জার্সির বায়ুর মান উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে।

বিশ্বকাপের সবচেয়ে বড় এই ম্যাচে প্রায় ৮০ হাজার দর্শকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। ভিআইপি গ্যালারিতে থাকার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এছাড়া তাঁর আমন্ত্রণে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমও ফাইনাল দেখতে আসতে পারেন।

কানাডার বিস্তীর্ণ অঞ্চলে চলমান দাবানলের ধোঁয়া ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের আকাশ ঢেকে ফেলেছে। এ পরিস্থিতিতে ফিফা, স্থানীয় আয়োজক এবং হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্ক ফোর্স জাতীয় আবহাওয়া পরিষদের বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বিশ্বকাপ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, আবহাওয়ার পরিবর্তন ও বায়ুর মান সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি রয়েছে।

কানাডিয়ান ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত দেশটিতে ৮৮৮টি দাবানল সক্রিয় ছিল, যার বেশিরভাগই তখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। শুধু অন্টারিও প্রদেশেই জ্বলছিল ১৯০টির বেশি দাবানল।

এর প্রভাব নিউইয়র্ক ও নিউ জার্সিতেও স্পষ্ট। স্থানীয় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাঠাগার, পুলিশ স্টেশন ও ফায়ার স্টেশনগুলোতে কেএন৯৫ মাস্ক বিতরণ শুরু করেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দূষিত বাতাসে দীর্ঘ সময় অবস্থান করা শ্বাসযন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর। তাদের ভাষ্য, একদিন এমন দূষিত বাতাসে থাকা প্রায় ১০টি সিগারেট ধূমপানের সমপরিমাণ ক্ষতির কারণ হতে পারে।

সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে ছাদবিহীন মেটলাইফ স্টেডিয়ামে নির্ধারিত সময়ে ফাইনাল আয়োজন নিয়ে। তবে আবহাওয়াবিদরা আশাবাদী। তাদের পূর্বাভাস অনুযায়ী, নিউইয়র্ক ও নিউ জার্সিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ধোঁয়ার ঘনত্ব কমিয়ে বায়ুর মানের উন্নতি ঘটাতে পারে।

রয়টার্সকে আবহাওয়াবিদ অ্যালেক্স ডা সিলভা বলেছেন, ‘রোববার সকাল নাগাদ ধোঁয়ার বেশিরভাগই সরে যাবে। তখন বায়ুর মান অনেকটাই উন্নত হবে।’

তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ধোঁয়া কমে গেলেও তাপমাত্রা ও বায়ুদূষণের সম্মিলিত প্রভাব খেলোয়াড় ও দর্শকদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ফুসফুস বিশেষজ্ঞ ডা. ভিন গুপ্তার মতে, এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের জন্য অতিরিক্ত হাইড্রেশন বিরতির প্রয়োজন হতে পারে। একই সঙ্গে বয়স্ক ব্যক্তি এবং হৃদরোগ বা ফুসফুসজনিত সমস্যায় আক্রান্তদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার আহ্বান জানিয়েছেন। আর নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেছেন, বর্তমান ধোঁয়াচ্ছন্ন পরিবেশ সুস্থ মানুষের জন্যও স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

এদিকে এখন পর্যন্ত ফিফা ফাইনাল স্থগিত কিংবা ভেন্যু পরিবর্তনের কোনো ঘোষণা দেয়নি। নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ আয়োজনের প্রস্তুতিই চলছে। ফলে আবহাওয়ার উন্নতি হলে পরিকল্পনা অনুযায়ীই মাঠে গড়াবে আর্জেন্টিনা ও স্পেনের বিশ্বকাপ ফাইনাল।

আরও পড়ুন