মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ০৯:৪৯
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জোড়া গোল করে ইতিহাস গড়েছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে দুই গোল করে তিনি লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন।
ম্যাচের প্রথমার্ধেই ৪-০ গোলে পিছিয়ে পড়েছিল ফ্রান্স। তবে বিরতির পর মাত্র তিন মিনিটের মাথায় মাইকেল ওলিসের পাস থেকে গোল করে দলকে ম্যাচে ফেরার আশা দেখান এমবাপ্পে। সেই গোলেই তিনি স্পর্শ করেন মেসির ২১ গোলের রেকর্ড।
এরপর ওলিসের আরেকটি নিখুঁত পাস কাজে লাগিয়ে ইংল্যান্ডের গোলরক্ষক ডিন হেন্ডারসনকে পরাস্ত করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। ম্যাচে ব্যবধান ৪-৩-এ নামিয়ে আনার পাশাপাশি বিশ্বকাপে নিজের ২২তম গোলটি করেন তিনি। ফলে বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন এমবাপ্পের দখলে।
এই জোড়া গোলের সুবাদে চলমান বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়েও এগিয়ে গেছেন ফরাসি অধিনায়ক। টুর্নামেন্টে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০, যেখানে লিওনেল মেসির গোল ৮টি।
২০১৮ সালে মাত্র ১৯ বছর বয়সে বিশ্বকাপে অভিষেকেই আলো ছড়ান এমবাপ্পে। চার গোল করে ফ্রান্সকে শিরোপা জেতানোর পাশাপাশি টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি। এরপর ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেও শিরোপা জিততে পারেননি; টাইব্রেকারে জয় তুলে নেয় মেসির আর্জেন্টিনা।
অন্যদিকে, দীর্ঘ ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পেরিয়ে ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে নিজের সবচেয়ে বড় অপূর্ণতা ঘোচান মেসি। বর্তমানে ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা খেলছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ।
তবে এমবাপ্পের নতুন রেকর্ড খুব বেশি দিন অক্ষুণ্ন নাও থাকতে পারে। রোববার স্পেনের বিপক্ষে ফাইনালে গোল করতে পারলে ২২ গোলে এমবাপ্পেকে ছুঁয়ে ফেলার, এমনকি তাকে ছাড়িয়ে আবারও এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে ফেরার সুযোগ থাকবে লিওনেল মেসির সামনে।
আরও পড়ুন
- • বাজুসের নির্ধারিত আগের দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ
- • ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি
- • বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পকে দেখে গ্যালারিজুড়ে বিদ্রুপধ্বনি
- • সমুদ্রে উদ্ধার অভিযান জোরদারে কোস্টগার্ডে যুক্ত হচ্ছে আধুনিক হেলিকপ্টার
- • আর্জেন্টিনার হার, পরীমণীর আক্ষেপ—‘বিয়েটা আর করতে হলো না’
- • মার্কিন সেনাদের মৃত্যুতে শোক জানিয়ে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের
- • বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে যা বললেন এরদোয়ান
- • পেরুতে ৫.৫ মাত্রার ভূমিকম্পে নিহত ৬, বাস্তুচ্যুত শতাধিক পরিবার
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৪ হাজার ৪৯০
