মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা, পোস্ট শেয়ার করলেন আন্তোনেলা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ১১:৪৫
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া তার সেই পোস্ট ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আরও তাৎপর্যের বিষয়, মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোও পোস্টটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন।
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও এনজো ফার্নান্দেজের সমতাসূচক গোল এবং যোগ করা সময়ে লাউতারো মার্টিনেজের জয়সূচক গোলে দারুণ প্রত্যাবর্তন করে লিওনেল স্কালোনির দল।
৩৯ বছর বয়সী মেসি এবারও টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে রয়েছেন। গোল্ডেন বুটের দৌড়ে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
মেসির একটি ছবি পোস্ট করে শাকিরা লিখেছেন, ‘লিও মেসি যা করছে, তা সত্যিই অসাধারণেরও বেশি কিছু। এটি এমন একজন মানুষের মূল্যবোধের প্রতিফলন, যিনি নিজের লক্ষ্য, শৃঙ্খলা ও নিষ্ঠার প্রতি গভীরভাবে অঙ্গীকারবদ্ধ। তিনি সময় ও সব প্রতিকূলতাকে চ্যালেঞ্জ জানিয়ে প্রমাণ করে চলেছেন, একজন মানুষকে কখনোই তার বয়স বা অন্যদের মন্তব্য দিয়ে বিচার করা যায় না।’
মেসির পাশাপাশি তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর ভূমিকাও তুলে ধরেছেন শাকিরা। তিনি লিখেছেন, ‘আমি জানি, পাশে আন্তোনেলা রোকুজ্জোর মতো একজন সঙ্গী থাকাই তাকে এই শক্তি ও অনুপ্রেরণা জুগিয়েছে। সেই সমর্থনই তাকে বারবার নিজেকে প্রমাণ করতে সাহায্য করছে।’
শাকিরার এই বার্তা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পুনরায় শেয়ার করেন আন্তোনেলা। ছোটবেলার বন্ধু মেসি ও আন্তোনেলা ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাদের সংসারে তিন ছেলে রয়েছে।
বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার এই প্রশংসাবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক সমর্থকই এটিকে মেসির দীর্ঘ ক্যারিয়ারের প্রতি একজন বিশ্বতারকার বিশেষ স্বীকৃতি হিসেবে দেখছেন।
আরও পড়ুন
- • বাজুসের নির্ধারিত আগের দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ
- • ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি
- • বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পকে দেখে গ্যালারিজুড়ে বিদ্রুপধ্বনি
- • সমুদ্রে উদ্ধার অভিযান জোরদারে কোস্টগার্ডে যুক্ত হচ্ছে আধুনিক হেলিকপ্টার
- • আর্জেন্টিনার হার, পরীমণীর আক্ষেপ—‘বিয়েটা আর করতে হলো না’
- • মার্কিন সেনাদের মৃত্যুতে শোক জানিয়ে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের
- • বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে যা বললেন এরদোয়ান
- • পেরুতে ৫.৫ মাত্রার ভূমিকম্পে নিহত ৬, বাস্তুচ্যুত শতাধিক পরিবার
- • ‘চোরের দলের খেলা কবে’ লিখতেই আসছে আর্জেন্টিনার তথ্য!
- • আবারও সমন্বয় হলো স্বর্ণের দাম, কার্যকর নতুন মূল্য
- • আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • বরিশালে সাংগঠনিক সভায় যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- • হরমুজ প্রণালি নিয়ে মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, বাড়ছে উত্তেজনা
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৪ হাজার ৪৯০
