১৯ জুলাই ২০২৬, রবিবার, ২০:৩৫

শিরোনাম
'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি জুলাই সনদ বাস্তবায়নের বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ শুরু আজ

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় নটিংহামের

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় নটিংহামের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৪, ২৩:২৮

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় পেল নটিংহাম ফরেস্ট। শনিবার ঘরের মাঠ সিটি গ্র্যান্ডে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারায় তারা। এর আগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছিল নটিংহাম। 

এদিন ম্যাচের শুরু থেকেই শেষ পর্যন্ত টানা আক্রমণ করে করে নটিংহাম ফরেস্ট। তবে নটিংহামের মতো অতোটা আক্রমণ করতে পারেনি অ্যাস্টন ভিলা। গেলো মৌসুমে ছন্দে থাকলেও এবার চেনা রূপে নেই ভিলা। 

ম্যাচের প্রথমার্ধে শেষ হয় গোল শূন্য ব্যবধানে। বিরতির পর খেলার ধরণ পরির্বতন করে অ্যাস্টন ভিলা। ৬৩ মিনিটে জোহান ডুরানে গোলে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা (১-০)। 

পিছিয়ে পড়ে সমতায় ফেরার চেষ্টা করে নটিংহাম ফরেস্ট। গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে এবং ৮৭ মিনিটে তারা সমতা অর্জন করে। নিকোলা ম্যানকোভিজের চমৎকার গোলে স্কোরলাইন দাড়ায় ১-১।

ইনজুরি সময়ে (৯০+৩) এসে নটিংহাম ফরেস্ট জয় নিশ্চিত করে। সুইডেনের ফরোয়ার্ড এনথ্রোনো ইলাংঙ্গার পাস থেকে নটিংহাম ফরেস্টের দ্বিতীয় গোলটি আসে, যা তাদেরকে ২-১ ব্যবধানে এগিয়ে নিয়ে যায়।

বাকি সময়ে গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এই জয়ে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে নটিংহাম ফরেস্ট। সমান সংখ্যক ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অ্যাস্টন ভিলা।

আরও পড়ুন