পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩, নিহতদের বেশিরভাগই শিশু
আন্তর্জাতিক
প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ১৩:৩৫
আফগানিস্তানের কুনার, খোস্ত ও পাক্তিকা প্রদেশে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন শিশু, একজন নারী এবং একজন বৃদ্ধ পুরুষ রয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার।
মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে সংঘটিত এ হামলাকে সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে। এতে আরও অন্তত ১৪ জন নারী ও শিশু আহত হয়েছেন।
তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় হামলাটিকে ‘মানবিক অপরাধ’ ও ‘আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানান।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, খোস্ত প্রদেশের স্পেরা জেলার একটি বাড়িতে হামলায় ৯ জন নিহত এবং ১০ জন আহত হন। এছাড়া পাক্তিকা প্রদেশের বারমাল জেলায় পৃথক আরেকটি হামলায় তিন শিশু নিহত হয়।
এ ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগে আফগান ভূখণ্ডে পরিচালিত অভিযানের বিষয়ে ইসলামাবাদ দাবি করেছিল, এসব হামলার লক্ষ্য ছিল পাকিস্তান তালেবান (টিটিপি)-এর সদস্যরা।
বিশ্লেষকদের ধারণা, খাইবার পাখতুনখোয়ার হাসান খেল এলাকায় সম্প্রতি টিটিপি’র হামলায় পাকিস্তানের ফেডারেল কনস্ট্যাবুলারির ছয় সদস্য নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় এ অভিযান চালানো হয়ে থাকতে পারে।
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর থেকেই দুই দেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ডে টিটিপি সদস্যরা আশ্রয় পাচ্ছে। যদিও তালেবান সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
চলতি বছরের মার্চে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও পরবর্তীতে উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের কারণে তা কার্যত ভেঙে পড়ে।
এদিকে জাতিসংঘের মে মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম তিন মাসে আন্তঃসীমান্ত সংঘাতে অন্তত ৩৭২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত এবং ৩৯৭ জন আহত হয়েছেন। সীমান্ত পরিস্থিতির অবনতি নতুন করে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
আরও পড়ুন
- • পুকুরে ছিঁড়ে পড়া তারে প্রাণ গেল দুই বছরের শিশুসহ মায়ের
- • এক ম্যাচে ৮ লাল কার্ড, প্রীতি ম্যাচে যুদ্ধের দৃশ্য!
- • ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর, কর ও ভ্যাট মওকুফের প্রস্তাব অর্থমন্ত্রীর
- • বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ ঘিরে মেক্সিকো সিটিতে কড়া সিদ্ধান্ত
- • ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
- • এক বিশ্বকাপেই ১৩ গোল, তবুও ইতিহাসের সবচেয়ে দুর্ভাগা জাস্ট ফন্তেইন
- • ইসরায়েলের আগ্রাসন এখন তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান
- • ঘৃণ্য অপরাধেও ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর
- • বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • রেলপথে নিরাপত্তাহীনতায় বাড়ছে ছিনতাই, প্রাণ সংশয়ে যাত্রীরা
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
- • সনদ বাড়ছে, তবুও কেন কমছে না ধর্ষণ?
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
