১৫ জুলাই ২০২৬, বুধবার, ০০:৫৬

শিরোনাম
জামানত ছাড়াই স্টার্টআপে ৫ কোটি টাকা ঋণ দেবে সরকার সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলগুলোর অংশ গ্রহণ চান স্বরাষ্ট্রমন্ত্রীর বন্যার কারণে পরীক্ষা পেছানোর দাবি রিজভীর ‘রাজাকার’ থেকে ‘ফার্মের মুরগি’, দুই বছর পর আবার ১৪ জুলাই শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদ ভবনের সামনে পরীক্ষার্থীদের বিক্ষোভ ‘জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না’, বিরোধীদলীয় নেতা ‘ফার্মের মুরগি’ মন্তব্যে ভাইরাল শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বেগ নেই, দাবি শিক্ষামন্ত্রীর

হাতে আচারের বয়াম, মুখে ‘টাইটানিক’ স্বপ্ন; ট্রলে উর্বশী

হাতে আচারের বয়াম, মুখে ‘টাইটানিক’ স্বপ্ন; ট্রলে উর্বশী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ২৩:১০

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা এবার অভিনয়ের পাশাপাশি সিনেমা পরিচালনার ইচ্ছার কথা জানিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। শুধু তাই নয়, নিজের প্রথম সিনেমা হিসেবে হলিউডের জনপ্রিয় ছবি ‘টাইটানিক’-এর মতো একটি প্রেমের গল্প নির্মাণের স্বপ্নের কথাও জানিয়েছেন তিনি।

সম্প্রতি ‘ইনস্ট্যান্ট বলিউড’-কে দেওয়া এক সাক্ষাৎকারে উর্বশী বলেন, তিনি গান গাইতেও পছন্দ করেন এবং ভবিষ্যতে সিনেমা পরিচালনায় আসতে চান। নিজের আবেগপ্রবণ ব্যক্তিত্বের কথা উল্লেখ করে তিনি জানান, প্রথম ছবি হিসেবে একটি হৃদয়ছোঁয়া প্রেমের গল্প তৈরি করতে চান।

উর্বশী বলেন, তার ইচ্ছা ‘টাইটানিক’-এর মতো একটি বড় পরিসরের রোমান্টিক সিনেমা নির্মাণ করা। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা আলোচনা ও ট্রল।

সাক্ষাৎকারের একটি ভিডিও ভাইরাল হলে অনেকেই উর্বশীর হাতে থাকা কাঁচের বয়াম নিয়েও রসিকতা করেন। এক নেটিজেন মন্তব্য করেন, ইতিহাসে প্রথম কোনো অভিনেত্রী আচারের বয়াম হাতে সাক্ষাৎকার দিচ্ছেন।

অন্যদিকে, ‘টাইটানিক’-এর মতো সিনেমা বানানোর স্বপ্ন নিয়েও কটাক্ষ করেছেন অনেকে। কেউ কেউ মজা করে সিনেমাটির সম্ভাব্য নামও দিয়েছেন ‘ট্রাইপ্যানিক’। তবে উর্বশীর ভক্তদের দাবি, তার মধ্যে প্রতিভা রয়েছে এবং পরিচালনায় আসার সুযোগ পাওয়া উচিত।

এর আগে নিজের মন্তব্য, আত্মবিশ্বাসী বক্তব্য ও বিভিন্ন দাবি নিয়ে একাধিকবার আলোচনায় এসেছেন উর্বশী। ২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটেও উপস্থিত ছিলেন তিনি।

বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া অ্যাকশন সিরিজ ‘ইন্সপেক্টর অবিনাশ সিজন ২’ নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। তবে এখন ভক্তদের অপেক্ষা— কবে সত্যিই পরিচালকের আসনে বসবেন উর্বশী এবং তার স্বপ্নের ‘টাইটানিক’-এর নায়ক হবেন কে।

আরও পড়ুন